নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নারকেলডাঙা কাণ্ডে নয়া মোড়! ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নারকেলডাঙায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নারকেলডাঙা কাণ্ডে নয়া মোড়! ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নারকেলডাঙায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এবার তাঁর খুনের মামলায় অভিযুক্ত ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল কলকাতার নগরদায়রা আদালত। অভিযুক্তের তালিকায় রয়েছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার-সহ পুলিশের কয়েকজন প্রাক্তন আধিকারিক। আজ বুধবার (১ জুলাই) নারকেলডাঙা কাণ্ডে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, পুলিশের অবসরপ্রাপ্ত এসি শুভ্রজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তদন্তকারী সিবিআইয়ের দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের উস্কানিতেই তাঁকে খুন করা হয়েছিল। আজ অভিযুক্ত সকলকে আদালতে হাজির করানোর পর তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। যদিও তাঁরা সকলেই আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত-সহ বিভিন্ন ধারায় চার্জ গঠন করা হয়েছে আদালতে। এই ঘটনার অন্যতম অভিযুক্ত স্বপন সমাদ্দার হলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ। ২০২২ সালে এক মহিলাকে যৌন হেনস্থা, মারধর, ভাঙচুরের অভিযোগে দিন কয়েক আগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সবার নামেই আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। বুধবার ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হল।

গত ১২ জুন আদালতে পরেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন নিহত অভিজিৎ সরকারের দাদা এবং তাঁর সঙ্গীরা। তাঁকে লক্ষ্য করে খুন, চোর স্লোগান দেওয়া হয়। তাই আজ তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের খুশি হয়েছেন নিহতের পরিবার। তাঁরা চান স্বপন, পরেশরা জেলে যাক। এদিকে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যের শাসনকদলের পরিবর্তন হয়েছে। ১৫ বছরের তৃণমূল শাসনকে উৎখাত করে বাংলায় নতুন সরকার গঠন করেছে বিজেপি। এরপর থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠছে। তোলাবাজি, কাটমানি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে জেলায় জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এবার নারকেল ডাঙা কাণ্ডে নয়া মোড় এলো।

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার