২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ মিটে যাওয়ার পর আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এবারের প্রতিযোগিতায় সাতটি নতুন দল অংশ নিলেও বাদ পড়েছে গত বারের রানার্স ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব হিসেবেই পরিচিত ডায়মন্ড হারবার এফসি। কেন গতবারের রানার্স দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হল তা নিয়ে মুখ খোলেনি আয়োজক ভারতীয় সেনা। তবে সূত্রের খবর, বিতর্ক থেকে দূরে থাকতেই বাদ দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার এফসিকে।

আজ বুধবার ডুরান্ড কাপ আয়োজকদের তরফে জানানো হয়েছে, ২৫ জুলাই থেকে ২৪ অগস্ট পর্যন্ত দেশের পাঁচ শহরে চলবে শতাব্দী প্রাচীন প্রতিযোগিতা। কলকাতা ছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং এবং আসমের গুয়াহাটিতে বসবে আসর। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান ছাড়াও সাউথ ইউনাইটেড এফসি, সিআইএসএফ, ইন্ডিয়ান আর্মি এবং প্রথমবার প্রতিযোগিতায় খেলতে যাওয়া সমালেশ্বরী স্পোর্টিং এবং বাগপত এফসির খেলা হবে যুবভারতী ও কিশোর ভারতীতে। কলকাতাতেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ, দুটি কোয়ার্টার ফাইনাল, একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

রাঁচির বীরসা মুন্ডা স্টেডিয়ামে ২৬ জুলাই প্রথম ম্যাচ খেলা হবে। ওখানে জামশেদপুর স্পোর্টিং, স্পোর্টিং ক্লাব দিল্লি, ভারতীয় বায়ু সেনা, ডিফেন্ডার্স এফসি ও শ্রীলঙ্কা আর্মড ফোর্সেসের ম্যাচগুলি হবে। এবারই প্রথম প্রতিযোগিতায় খেলছে ডিফেন্ডার্স এফসি ও শ্রীলঙ্কা আর্মড ফোর্সেস।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড