কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য এল বড় স্বস্তির খবর। কয়েক মাসের মূল্যবৃদ্ধির পর অবশেষে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হল। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। তেল বিপণন সংস্থাগুলির ঘোষণায় জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৭৪ টাকা কমানো হয়েছে। ফলে কলকাতায় এই সিলিন্ডারের দাম ৩ হাজার ২৫৫ টাকা থেকে কমে হয়েছে ৩ হাজার ৮১ টাকা। নতুন এই দাম মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

অন্যদিকে, সাধারণ গ্রাহকদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে রান্নার গ্যাসের দাম নিয়ে আপাতত স্বস্তি মিলেছে শুধু বাণিজ্যিক গ্রাহকদেরই। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হয়েছিল। তার জেরে একাধিক দফায় বাণিজ্যিক এলপিজির দাম বাড়ানো হয়। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং স্ট্রিট ফুড দোকানের মালিকরা।

আরও পড়ুন: ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

ক্রমাগত খরচ বাড়তে থাকায় অনেক ছোট ব্যবসায়ী রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হন। অনেকেই আবার অতিরিক্ত ব্যয় সামাল দিতে খাবারের দাম বাড়ানোর পাশাপাশি মেনুতেও পরিবর্তন আনেন। কম গ্যাসে রান্না করা যায়, এমন খাবারের দিকেও বেশি জোর দেওয়া শুরু হয়েছিল। দীর্ঘদিন পর বাণিজ্যিক এলপিজির দামে এই বড়সড় কাটছাঁট হোটেল ও রেস্তোরাঁ শিল্পে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও গৃহস্থালি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ পরিবারের জন্য এই মুহূর্তে নতুন কোনও আর্থিক স্বস্তি মিলল না।

গণেশ চতুর্থী ২০২৬ কবে? জেনে নিন পুজো থেকে বিসর্জনের শুভ সময়

পরিবারের গোপন কথা বাইরের কাউকে বলবেন না, সমস্যা বাড়তে পারে..

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা