Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট আবারও বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংস্থাটি আগামী কয়েক দিনের মধ্যেই প্রায় ৫,৫০০ কর্মীকে ছাঁটাই করার কথা করতে পারে। এই সংস্থায় কাজ করা প্রায় ২.৫ শতাংশ  কর্মী এই সিদ্ধান্তে প্রভাবিত হতে পারেন। 

একাধিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সত্য নাদেলার সংস্থায় সম্ভাব্য এই ছাঁটাই মূলত এক্সবক্স (Xbox) গেমিং বিভাগ, সেলস (Sales) এবং কনসাল্টিং (Consulting) বিভাগের কর্মীদের ওপর প্রভাব ফেলবে। মাইক্রোসফট বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে। সেই ব্যয় সামাল দিতে এবং সংস্থার পরিচালন খরচ কমানোর লক্ষ্যেই এই কর্মী  ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এক্সবক্স গেমিং বিভাগের জন্য কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা খুব একটা আশ্চর্যজনক নয়, কারণ বিভাগটির দায়িত্ব নেওয়ার পর নতুন সিইও আশা শর্মা কর্মীদের কাছে একটি মেমো পাঠিয়ে “ব্যবসাটিকে নতুন করে ঢেলে সাজানোর” আহ্বান জানিয়েছেন। আরও জানা গিয়েছে যে,  চাকরি হারানো কর্মীদের অবিলম্বে নতুন পদে নিয়োগ করা হবে।  বিশ্বজুড়ে মাইক্রোসফটের  প্রায় ২,২০,০০০ কর্মী রয়েছে। জানা গিয়েছে, এক্সবক্স (Xbox) গেমিং  বিভাগের বেশ কয়েকটি পদ বিলুপ্ত করা হতে পারে এবং কিছু টিমকে পুনর্গঠন করা হতে পারে।  

আরও পড়ুন: খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

তবে এটাই প্রথমবার নয় যে মাইক্রোসফট কর্মী ছাঁটাই করছে। গত বছর, কোম্পানিটি বিভিন্ন ধাপে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছিল। সে সময়, কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ এবং ব্যয় হ্রাসকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিল। মাইক্রোসফট একা নয়, মেটা, অ্যামাজন, ওরাকল, লিঙ্কডইন, কয়েনবেস, গুপ এবং আরও অনেক বড় প্রযুক্তি সংস্থাও ২০২৬ সালের মধ্যে তাদের কর্মী সংখ্যা কমানোর কথা ঘোষণা করেছে বা পরিকল্পনার কথা জানিয়েছে।  অনেক সংস্থাই খোলাখুলিভাবে বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজ করার পদ্ধতি বদলে দিচ্ছে এবং ভবিষ্যতে কম কর্মী দিয়েই আরও বেশি কাজ করা হবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে