আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশ-ব্যাক’ নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মাঝেই বজায় থাকল সৌহার্দ্যের বার্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সৌজন্য হিসেবে ১০০ কেজি আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ জুলাই) কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে আম পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে আম।

‘পুশ ব্যাক’-সহ নানা বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতার আবহ তৈরি হয়েছে। যদিও সম্পর্ক স্বাভাবিক করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। দীর্ঘ ২২ মাসের বেশি বন্ধ থাকার পরে গত ২৮ জুন থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ৫৩ বছরে প্রথমবার কোনও রাজনৈতিক নেতাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দিল্লি। খানিকটা সৌজন্য দেখাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের শীর্ষ কর্তাদের কাছেও মরসুমি ফল পাঠিয়েছে তারেক রহমান সরকার।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, ‘গতকাল মঙ্গলবারই (৩০ জুন)  পেট্রাপোল স্থল বন্দর পেরিয়ে কলকাতায় পৌঁছেছে ৫০০ কেজি ঐতিহ্যবাহী ক্ষীরসাপাত, ল্যাংড়া এবং হাড়িভাঙা আম। তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম এসেছে। বাকি ৪০০ কেজি আম এসেছে রাজ্যপাল আর এন রবি, অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বাণিজ্যমন্ত্রী তাপস রায়, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের জন্য। এদিন সকাল থেকেই তা বিশিষ্টজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর