নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় ঘোষণা করল পূর্ব রেল। সোমবার থেকে শিয়ালদহ-বারাসত শাখায় চালু হচ্ছে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন। পাশাপাশি বিভিন্ন শাখায় মোট ১১টি নতুন ট্রেন এবং ৫টি বর্ধিত পরিষেবাও চালু করা হচ্ছে। এছাড়া দু’টি বিশেষ ট্রেনও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানিয়েছেন, নতুন এসি লোকালটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে এবং সকাল ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছবে। ফের বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১৩ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-বারাসত শাখার পাশাপাশি ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর শাখাতেও একাধিক নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। সব মিলিয়ে ১১টি নতুন ট্রেন, ৫টি বর্ধিত পরিষেবা এবং ২টি বিশেষ ট্রেন সোমবার থেকেই চলাচল শুরু করবে।

আরও পড়ুনঃ ২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

রেল কর্তৃপক্ষের আশা, নতুন এই পরিষেবার ফলে দৈনন্দিন যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে। বিশেষ করে অফিসযাত্রী এবং নিত্যযাত্রীদের ভিড় সামাল দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে পূর্ব রেল। নতুন এসি লোকাল চালুর ফলে আরামদায়ক ও আধুনিক রেল পরিষেবার সুযোগ পাবেন যাত্রীরা।

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার