নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় ঘোষণা করল পূর্ব রেল। সোমবার থেকে শিয়ালদহ-বারাসত শাখায় চালু হচ্ছে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন। পাশাপাশি বিভিন্ন শাখায় মোট ১১টি নতুন ট্রেন এবং ৫টি বর্ধিত পরিষেবাও চালু করা হচ্ছে। এছাড়া দু’টি বিশেষ ট্রেনও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন এসি লোকালটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে এবং সকাল ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছবে। ফের বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১৩ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-বারাসত শাখার পাশাপাশি ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর শাখাতেও একাধিক নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। সব মিলিয়ে ১১টি নতুন ট্রেন, ৫টি বর্ধিত পরিষেবা এবং ২টি বিশেষ ট্রেন সোমবার থেকেই চলাচল শুরু করবে।

আরও পড়ুনঃ ২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

রেল কর্তৃপক্ষের আশা, নতুন এই পরিষেবার ফলে দৈনন্দিন যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে। বিশেষ করে অফিসযাত্রী এবং নিত্যযাত্রীদের ভিড় সামাল দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে পূর্ব রেল। নতুন এসি লোকাল চালুর ফলে আরামদায়ক ও আধুনিক রেল পরিষেবার সুযোগ পাবেন যাত্রীরা।

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে