‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ থেকে বিদায় নিতেই একের পর এক দেশের কোচ ইস্তফা দিতে শুরু করেছেন। সেই তালিকায় যুক্ত হল ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসের নাম। আজ বুধবার (১ জুলাই) ভোরে শেষ বত্রিশের খেলায় বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারার পরেই ইকুয়েডর ফুটবল কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এ নিয়ে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন চার জন।

চলতি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল ইকুয়েডর। আর ওই জয়ের কারণেই নকআউটের টিকিট জোগাড় করে নিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। কিন্তু শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মেক্সিকোর কাছে হেরে বিশ্বকাপে নিজেদের যাত্রা দীর্ঘ করতে পারেননি ইকুয়েডরের ফুটবলাররা। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেননি ‘পাগলাটে কোচ’ হিসেবে পরিচিত বেকাসেস।

এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘বিশ্বকাপ পর্যন্তই আমার চুক্তি ছিল। যে সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা করতে পেরেছি বলে মনে করি না। আজ আমার বিদায় বলার পালা। চলে যেতে হচ্ছে। ইকুয়েডরের হয়ে আমি আরও চালিয়ে যেতে চেয়েছিলাম, কারণ খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তাতে চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া কষ্টদায়ক। আমি মনে করি সিদ্ধান্তটা পরিষ্কার ছিল।’ বিদায়লগ্নে দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি আর্জেন্টাইন কোচ। তাঁর কথায়, ‘এটা ছিল ইকুয়েডরের সবচেয়ে তরুণ দল। আমার কোনও অভিযোগ নেই। শুধু জনগণ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা আছে। আমি হৃদয়ের গভীর থেকে অনেক ভালবাসা ও কৃতজ্ঞতা পেয়েছি। ছেলেরা ম্যাচের পর আমাকে দুটি সুন্দর ঘণ্টা উপহার দিয়েছে, আর সেটাই আমার কাছে থেকে যাবে।’

‘লেখাপড়া করে যে…’, চিনে মানবসদৃশ রোবটের জন্য চালু প্রথম স্কুল

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী