ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

এবার পড়ুয়াদের মাঠের প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল কলকাতার একটি প্রাচীন স্কুল। বর্তমানে ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আগামী ১৯ জুলাই বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাচ্চা থেকে বুড়ো সকলেই মোটামুটি মোবাইল ফোনে বন্দি। বাচ্চারা পড়াশোনা থেকে ছুটি মিললেই বাবা-মায়ের ফোনে থাবা বসায়। আবার কেউ কেউ ছোট থেকে সন্তানদের হাতে মোবাইল দিয়ে দেন। মোবাইল হাতে পেলেই অনলাইন গেমে মজে যায় স্কুল পড়ুয়ারা। বলা চলে, এখন তাতেই মজে জেনজি আর আলফা। একাধিক সুযোগ-সুবিধা দিয়েও তাঁদের সবুজ মাঠে ফেরানো যায় না। মাঠে গিয়ে ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট-ফুটবল বা অন্যান্য খেলার অভ্যাস একেবারে বিলুপ্তই হতে বসেছে। আর তাতেই চিন্তিত শিক্ষকরা। তাই এবার পড়ুয়াদের মাঠের প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল কলকাতার একটি প্রাচীন স্কুল।

বর্তমানে ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আগামী ১৯ জুলাই বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল। এর পরের দিন তথা ২০ ও ২১ জুলাই কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সামেটিভ, প্রি-মিডটার্ম টেস্ট-সহ একাধিক পরীক্ষার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের ফাইনালের জন্যে সব শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল জানিয়েছে, ২০ জুলাইয়ের পরীক্ষা ২৯ জুলাই এবং ২১ জুলাইয়ের পরীক্ষা ৩০ জুলাই নির্ধারিত সময়ে হবে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ জানিয়েছেন, তাঁরা পড়ুয়াদের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এমন পদক্ষেপ নিয়েছে। পড়ুয়ারা যেন একা বেঁচে থাকার মধ্যেও শিখে নিতে পারে সকলকে নিয়ে চলার মন্ত্র। তাই তাঁরা চান, পড়ুয়ারা মজা করে বিশ্বকাপের ফাইনাল দেখুক। এর মধ্যে পরেরদিন পরীক্ষা থাকলে তাঁদের খেলা দেখতে বিঘ্ন ঘটত। অনেক অভিভাবকই রাত জেগে খেলা দেখায় আপত্তি জানাতে পারেন। তাই স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়াদের স্বার্থে। এতে যদি ৫ শতাংশ পড়ুয়ার খেলার প্রতি আগ্রহী বাড়ে, তাতেই তাঁদের সাফল্য।

স্কুলের সিদ্ধান্তে খুশি অভিভাবকদের একাংশও। কেননা ফুটবলের প্রতি বাঙালির প্রেম ও উন্মাদনা বহুদিনের। কলকাতায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বির সময় বাঙালির এই ফুটবলের প্রতি উন্মাদনা চোখে পড়ে। আর বিশ্বকাপের সময়ে সেই উন্মাদনা দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের মধ্যে। বর্তমানে ৩২ টা টিমের খেলা চলছে।

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর