সকাল থেকেই নিম্নচাপের প্রভাব, আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৪ জুলাই) রাতের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট বা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ , ছত্তিশগড়, ওড়িশা হয়ে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে আগামী ৬ জুলাই পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬ জুলাই বিশেষ করে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। একই দিনে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির জন্য ‘হলুদ’ সতর্কতা রয়েছে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সেখানে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবারও দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত