প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  খাতড়ায় প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে উদ্ধার কাঁড়ি কাঁড়ি ত্রিপল । প্রশাসন সূত্রের খবর, অভিযানে ওই কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, লাঠির বান্ডিল এবং একটি তরোয়াল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কার্যালয়টিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় উদ্ধার হওয়া সমস্ত সামগ্রীর তালিকা প্রস্তুত করে সেগুলি জব্দ করা হয়েছে। বিশেষ করে সরকারি ত্রাণসামগ্রী বলে দাবি করা জিনিসপত্র কীভাবে ওই কার্যালয়ে এল এবং কত দিন ধরে সেখানে মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া তরোয়ালটি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সেই বিষয়েও তদন্ত চলছে। তদন্তকারীরা সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। প্রশাসনের এক আধিকারিক জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস, সংরক্ষণের কারণ এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

উল্লেখ্য, রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির কার্যালয়েও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের দাবি করেছে প্রশাসন। পাশাপাশি শিবপুরের এক প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে কন্ডোম এবং তাঁর ঘনিষ্ঠ একটি ক্লাব থেকে তরোয়াল ও হকি স্টিক উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীদের কার্যালয়ে তল্লাশি চালিয়ে ত্রাণসামগ্রী-সহ নানা সামগ্রী উদ্ধারের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। প্রশাসনের দাবি, প্রতিটি ঘটনায় আইন মেনেই তদন্ত এগিয়ে চলেছে।

কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ফরাসি শিবিরে, খেলছেন না তারকা মিডফিল্ডার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর