কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অন্নপূর্ণা যোজনার অনুদান না পাওয়ার অভিযোগ ঘিরে ধূপগুড়িতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। পুর এলাকার একাধিক আবেদনকারীর অ্যাকাউন্টে চলতি মাসের অনুদানের টাকা না পৌঁছনোর অভিযোগ সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করে প্রশাসন। এরপরই ধূপগুড়ি পুরসভার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩২ জন কর্মীকে শোকজ করেন মহকুমা শাসক।

প্রশাসন সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্রের তথ্য হালনাগাদ ও যাচাই সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় কয়েকজন যোগ্য আবেদনকারীর অনুদান আটকে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট কর্মীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। শোকজের জবাব দিতে ইতিমধ্যেই মহকুমা শাসকের দপ্তরে হাজিরা দিয়েছেন পুরসভার কর্মীরা। উল্লেখ্য, গত ১ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটিরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পাঠানো হয়। এরপর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়তে শুরু করে। কিন্তু ধূপগুড়ি পুর এলাকার কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে সেই অর্থ পৌঁছয়নি বলে অভিযোগ ওঠে। অভিযোগ সামনে আসার পরই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা শুরু করে। শোকজ পাওয়া কর্মীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। সমস্ত কাজ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে বলেও তাঁদের বক্তব্য। কেন তাঁদের শোকজ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন তাঁরা। তবে প্রশাসনের নির্দেশ মেনে প্রত্যেকেই লিখিত জবাব জমা দিচ্ছেন।

আরও পড়ুনঃ রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ফরাসি শিবিরে, খেলছেন না তারকা মিডফিল্ডার

এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট কর্মীরা। তাঁদের বক্তব্য, মহকুমা শাসকের সঙ্গে আলোচনা শেষ হওয়ার আগে কোনও প্রতিক্রিয়া দেওয়া সমীচীন হবে না। প্রশাসনও পুরো বিষয়টি খতিয়ে দেখছে। শোকজের জবাব পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই প্রশাসনিক সূত্রে খবর।

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের