বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছেই অবস্থান করছে। গত প্রায় দেড় দিন ধরে সমুদ্রের উপর অবস্থান করে বিপুল জলীয় বাষ্প সংগ্রহ করায় এটি আরও শক্তিশালী হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং রবিবার বিকেল নাগাদ ওড়িশার বালাসোর সংলগ্ন উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সুস্পষ্ট নিম্নচাপের সঙ্গে একটি ঘূর্ণাবর্তও যুক্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী তিন দিনে এটি উত্তর ওড়িশা হয়ে উত্তর ছত্তিশগড় দিকে এগোতে পারে। একই সময়ে দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় ও উত্তর ওড়িশা হয়ে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এই দুই আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে।

আরও পড়ুন: প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

শনিবার রাতের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতাসহ একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের মতে, সুস্পষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থির থাকবে। বিশেষ করে রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং প্রশাসনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ফরাসি শিবিরে, খেলছেন না তারকা মিডফিল্ডার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী