শনি রাতে ইতিহাস লিখতে চায় কানাডা, অভিজ্ঞতাতেই বাজিমাতের আশায় মরক্কো

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ফুটবল অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। আজ শনিবার (৪ জুলাই) রাত থেকে শুরু হচ্ছে শেষ আটে ওঠার লড়াই। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের সহ আয়োজক কানাডা ও মরক্কো। আজকের ম্যাচে নিজেদের মাঠে দর্শকদের সমর্থন আর গতিময় ফুটবলকে পুঁজি করে নতুন আরেকটি ইতিহাস লিখতে চায় জেসি মার্শের কানাডা। অন্যদিকে অভিজ্ঞতাকে পুঁজি করেই বাজিমাত করতে চায় মরক্কো। ফলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্বের ফুটবল প্রেমীরা।

গ্রুপ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ড্র, কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ বত্রিশে ঠাঁই করে নিয়েছিইল কানাডা। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে স্টিফেন ইউস্তাকিওর গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস লিখেছেন জেসি মার্শের শিষ্যরা। প্রথমবারের মতো শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জেসি মার্শের দল। উল্টোদিকে থাকা মরক্কো গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করার পর স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল মরক্কো। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় উঠেছে মোহাম্মদ ওয়াহবির দল।

ধারে-ভারে কানাডার চেয়ে অনেকটাই এগিয়ে মরক্কো। কানাডার সবচেয়ে বড় অস্ত্র দ্রুতগতির আক্রমণ আর জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে হ্যাটট্রিক করা ডেভিড যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে চোট-আঘাতে জর্জরিত জেসি মার্শের দল। মিডফিল্ডার ইসমায়েল কোনে ছিটকে গিয়েছেন। তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস এখনো পুরোপুরি ফিট নন। উল্টোদিকে মরক্কোর বড় শক্তি তাদের অভিজ্ঞতা। মাঝমাঠে ইসমায়েল সাইবারি দারুণ ছন্দে আছেন, আর রক্ষণভাগ যথেষ্টই জমজমাট। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে মরক্কো। এখনও পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। তিন ম্যাচে জয় পেয়েছে মরক্কো। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী! চাঞ্চল্য এলাকায়

কর্মীদের গাফিলতিতে মেলেনি অন্নপূর্ণার অনুদান, শোকজ করল ধূপগুড়ি পুরসভা

রাতে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ফরাসি শিবিরে, খেলছেন না তারকা মিডফিল্ডার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা