ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি, মানবিক বার্তা ছুঁয়ে গেল কোটি-কোটি হৃদয়

Share:

 নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আর্জেন্টিনা  তারকা লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে  একটি আবেগঘন বার্তা  দিয়েছেন।  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি যারা  নিখোঁজ আত্মীয়দের এখনও  খুঁজছেন তাঁদের  প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই তারকা। 

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকায় বহু বাড়ি  ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়  রাস্তা। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।  সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫৯২ জন। এছাড়া ১৬ হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।  বিভিন্ন সূত্রের দাবি, এখনও ৪১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মেসি তাঁর বার্তায় বলেছেন,  ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন রয়েছে।’ নিখোঁজ স্বজনদের খোঁজ করার  প্রসঙ্গ টেনে মেসি আরও বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের সবার প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রইল।’ 

আরও পড়ুন: দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?

বার্তার শেষে ভেনেজুয়েলার জনগণকে সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে মেসি বলেন, “ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’ তবে শুধু  মেসি নয়, পর্তুগিজ  তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানবিকতার অনন্য নজির গড়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক শিশুর উদ্দেশে ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠিয়েছেন। নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানানোর পাশাপাশি শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রোনাল্ডো।

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

প্রবল বৃষ্টিতে ভাসছে অমিতাভের ‘জলসা’, জলে থৈথৈ করছে অভিনেতার বাড়ি, ভিডিও প্রকাশ্যে

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে বিয়ে সারলেন আমির-গৌরী

পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’

দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?