পুকুর পাড়ে বৃদ্ধার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার, হাড়হিম ঘটনা পুরুলিয়ায়, তদন্তে পুলিশ

রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি, সকালে স্থানীয় পুকুরের ধার থেকে উদ্ধার হল সেই বৃদ্ধার বিবস্ত্র রক্তাক্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি, সকালে স্থানীয় পুকুরের ধার থেকে উদ্ধার হল সেই বৃদ্ধার বিবস্ত্র রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার ডিমডাহা গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে কেউ বা কারা রাতের অন্ধকারে খুন কর পুকুরের ধারে লাশ ফেলে রেখে গিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

স্থানীয় সূত্রের খবর, রবিবার (৫ জুলাই) সকালে ডিমডাহা গ্রামের বাসিন্দারা পুকুরের ধারে ওই বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখতে পান। তাঁর শরীরে কোনও পোশাক ছিল না। চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। গায়েও রক্তের দাগ ছিল। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি স্থানীয় পুলিশ থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বৃদ্ধার মৃত্যুর কারণ জানা যাবে না বলে পুলিশ সূত্রের খবর। এদিকে বৃদ্ধার দেহ উদ্ধারের পরেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সৈকত স্বর্ণকার এবং পুরুলিয়া থানার আইসি বিভাস রায়। ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে নমুন সংগ্রহ করবে।

বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল নাকি শারীরিকভাবে নিগ্রহের কোনও ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও বৃদ্ধার পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করছেন। তাঁরা জানিয়েছেন, বৃদ্ধ বয়সে বৃদ্ধার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই বাপের বাড়িতে থাকতেন তিনি। তবে সামান্য মানসিক সমস্যা ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় পুকুরের ধারে একা দাঁড়িয়েছিল। বাড়ির লোকজন ডাকাডাকি করাতেও তিনি ফিরে আসেননি। তাঁরা ভেবেছিলেন, রাতে ফির আসবে। কিন্তু আসেনি। সকালে তাঁর বিবস্ত্র দেহ পুকুরের ধারে পাওয়া যায়। খুনই করা হয়েছে তাঁকে।

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

প্রবল বৃষ্টিতে ভাসছে অমিতাভের ‘জলসা’, জলে থৈথৈ করছে অভিনেতার বাড়ি, ভিডিও প্রকাশ্যে

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে বিয়ে সারলেন আমির-গৌরী

পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’

দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?