মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর পর শেষ বিদায়েও দুর্ভোগের শেষ নেই! হুগলির ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল হয়ে পড়েছে দুটি বৈদ্যুতিক দাহচুল্লি। ফলে শোকের আবহে প্রিয়জনের শেষকৃত্য করতে এসে চরম ভোগান্তির মুখে পড়ছেন পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে অনেক বেশি খরচে কাঠে দাহ সম্পন্ন করতে হচ্ছে। এর পাশাপাশি কাঠের চিতার ধোঁয়ায় বাড়ছে পরিবেশ দূষণ, সমস্যায় পড়ছেন আশেপাশের বাসিন্দারাও।

হুগলির অন্যতম গুরুত্বপূর্ণ শ্মশান ত্রিবেণী মহাশ্মশানে বর্তমানে পরিষেবা কার্যত বিপর্যস্ত। শ্মশানের দুটি বৈদ্যুতিক দাহচুল্লিই অকেজো হয়ে পড়ায় প্রতিদিনই চরম সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। পান্ডুয়া, মগরা, বলাগড়, পোলবা-সহ জেলার বিভিন্ন এলাকা থেকে যেমন এখানে মৃতদেহ নিয়ে আসা হয়, তেমনই পাশের জেলা থেকেও বহু পরিবার শেষকৃত্যের জন্য এই শ্মশানের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে দাহের সুবিধা সম্পূর্ণ বন্ধ থাকায় তাঁদের ভোগান্তি চরমে উঠেছে। জানা গিয়েছে, একটি বৈদ্যুতিক চুল্লি বিধানসভা নির্বাচনের আগেই বিকল হয়ে যায়। এরপর দীর্ঘদিন অন্য চুল্লিটির মাধ্যমে কোনওরকমে পরিষেবা চলছিল। কিন্তু প্রায় ১৫ দিন আগে সেটিও খারাপ হয়ে যাওয়ায় এখন দুটি চুল্লিই অচল।

আরও পড়ুন: ১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

ত্রিবেনী মহাশ্মশানের সাব-রেজিস্টার বিকাশ সরুই জানান, দুই চুল্লিই বন্ধ থাকায় সাধারণ মানুষের অসুবিধা বাড়ছে। প্রশাসনের কাছে একাধিকবার মেরামতির আবেদন জানানো হয়েছে এবং লিখিতভাবেও বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সংস্কারের কোনও কাজ শুরু হয়নি। এদিকে, গত ২৫ জুন বাঁশবেড়িয়া পুরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজের জন্য শ্মশানের দুটি বৈদ্যুতিক দাহচুল্লি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চুল্লি বন্ধ থাকায় বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বৈদ্যুতিক দাহের তুলনায় কাঠে দাহ করতে খরচ অনেক বেশি হওয়ায় অনেকেই বিপাকে পড়ছেন। পাশাপাশি, যেখানে বৈদ্যুতিক চুল্লিতে প্রায় এক ঘণ্টার মধ্যে দাহ সম্পন্ন হয়, সেখানে কাঠে একই কাজ শেষ করতে প্রায় তিন ঘণ্টা বা তারও বেশি সময় লাগছে। বর্ষার কারণে কাঠ ভিজে থাকলে সেই সময় আরও বেড়ে যাচ্ছে।

পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত