ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন কোচ পেল লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল আসন্ন মরসুমের জন্য তাদের কোচের নাম ঘোষণা করেছে। ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন মোহনবাগানকে আইএসএল জেতানো প্রাক্তন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। তাঁর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের  কত দিনের চুক্তি হয়েছে সেটাও জানানো হয়েছে। 

গত মরসুমে ইস্টবে‌ঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তবে তা সত্বেও লাল-হলুদ কর্তারা সফল কোচ অস্কার ব্রুজোকে ধরে রাখতে পারেননি। অস্কার ব্রুজো পদ ছাড়ার পর এই জায়গায় কে আসবেন তা নিয়ে চর্চা চলছিলই কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সেটার এদিন সমাপ্তি হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, স্প্যানিশ কোচ হাবাসের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। তাঁর সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন কার্লোস আগুস্তিন ফনসেকা তেজেইরো। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবাসের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং অতীত সাফল্যের কথা বিবেচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছে।  ইস্টবেঙ্গলের কোচ হয়ে হাবাস বলেছেন, ‘ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি সম্মানিত। উৎসাহ এবং দায়িত্বের সঙ্গে নতুন চ্যালেঞ্জ নিচ্ছি। আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য ক্লাবের পতাকাকে আরও উপরে তুলে ধরা। ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে ক্লাবের স্বপ্ন এবং লক্ষ্যপূরণ করা। খুব দ্রুত কলকাতায় আসব। সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ 

আরও পড়ুন: ১০ জন ফুটবলার নিয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ভারতীয় ফুটবলে হাবাস অত্যন্ত পরিচিত নাম। অতীতে এটিকে মোহনবাগান এবং ইন্টার কাশীর মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি। আইএসএলে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতীয় ফুটবলারদের সম্পর্কে তাঁর গভীর ধারণা এবং কৌশলগত দক্ষতাকেই এই নিয়োগের অন্যতম কারণ হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ।  ইস্টবেঙ্গল স‌ভাপতি মুরারি লাল লোহিয়া নতুন কোচকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হিসাবে আন্তোনিয়ো লোপেস হাবাসকে স্বাগত। ভারতীয় ফুটবলে অন্যতম সম্মানীয় কোচ হাবাস। সাফল্য, পেশাদারিত্ব, কৌশলগত দক্ষতা, জয়ের মানসিকতা তাঁকে ইস্টবেঙ্গলের জন্য আদর্শ কোচ করে তুলেছে। ইস্টবেঙ্গল শুধু ফুটবল ক্লাব নয়। কোটি কোটি সমর্থকের আবেগ। গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। আমাদের বিশ্বাস, হাবাসের নেতৃত্বে দল আরও সাফল্য পাবে এবং সমৃদ্ধ হবে।’  

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭