‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্তির মূল নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলাজুড়ে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় মিলনমেলা প্রাঙ্গনে আয়োজিত মূল অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও-বার্তায় তিনি বলেন, ‘আজকের এই কর্মসূচি থেকে বার্তা দিচ্ছি, রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়। তাদের বিচারধারা দর্শন অনুযায়ী সরকার চালিত হয়। দু’বছর ধরে দেশের সরকার এই উৎসব পালন করছে। বাংলায় বিজেপি সরকার তৈরির পর এই উৎসবের জাঁকজমক বেড়েছে।’

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার কৃতী সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ গোটা দেশ স্মরণ করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা ও আদর্শ আজও দেশকে পথ দেখাচ্ছে। ইচ্ছাশক্তি, স্পষ্ট উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প থাকলে তবেই সাফল্য আসে।’ তিনি আরও বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক বৈচিত্র্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। সেই সময় কংগ্রেসের রাজনৈতিক প্রভাবের মধ্যেও তিনি ভিন্ন মতাদর্শকে প্রতিষ্ঠা করার সাহস দেখিয়েছিলেন। জনসংঘের সেই আদর্শই আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল বিজেপির ভিত্তি।’

১৯৪৭ সালে দেশভাগের সময়ে শ্যামাপ্রসাদের ভূমিকার কথা উল্লেখ করে  প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালে গোটা বাংলাকে ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং পশ্চিমবঙ্গকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য লড়াই করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একসময় বলেছিলেন, কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি। তাঁর এই বক্তব্যের মধ্যেই রাজনৈতিক দৃঢ়তা ও জাতীয়তাবাদের প্রতিফলন দেখা যায়।’

বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

 ‘আমরা এমন হতভাগা…’, নরওয়ের কাছে হারার পরে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ফুটবলার

কৃষ্ণসার হরিণ হত্যা করে মাংস রেঁধে খাওয়া, রাজস্থানে গ্রেফতার ৮

ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস

ট্যালেন্ট ব্ল্যাক হোল! আমেরিকা ছেড়ে চিনের বিশ্ববিদ্যালয়ে যোগ নোবেলজয়ী বিজ্ঞানী ইয়াঘির

ঋত শিবিরে সামিল ডোমজুড়ের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা