চিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানসুর পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস। তাতেই প্রায় ১৬ জন নাগরিক মাটির নিচে চাপা পড়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গেই দেশজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির কারণে একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃতির তাণ্ডবে ২৭৫ জন মানুষ গুরুতর আহত হয়েছেন।

চিনের জরুরি বিভাগের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিধসে মোট ৩৩ জন মানুষ আটকা পড়েছিলেন, যাদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । মঙ্গলবার (৭ জুলাই) চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে এই তথ্য জানানো হয়েছে।। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবং নিখোঁজদের খুঁজে বের করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মঙ্গলবারের (৭ জুলাই) এই ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। চিনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে যে গত সোমবার রাতের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের পূর্বাংশে আকস্মিক  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত আটজন নাগরিক নিহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।  হুবেই প্রদেশের হুয়াংশি, হুয়াংগাং, এঝৌ এবং শিয়াননিং শহরের ওপর দিয়ে সোমবার   রাতে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে।  মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঝড়ের কারণে অন্তত ২৭৫ জন মানুষ বিভিন্নভাবে আহত হয়েছেন। আবহাওয়াবিদেরা চিনের বেশ কিছু অংশে   ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। চিনের  আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংশি এবং পূর্বাঞ্চলীয় জিয়াংসু ও শানডং প্রদেশে আগামী ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।  ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব ও দক্ষিণের কিছু এলাকায় টর্নেডো আঘাত হানার আশঙ্কা রয়েছে। 

শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজরে নবান্ন, পুণ্যার্থীদের জন্য যাত্রাপথেই মিলবে ফুট ম্যাসাজের সুযোগ

দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

স্কুল নাকি পার্টি অফিস? ক্যাম্পাসের ভেতরে শপিং কমপ্লেক্স নিয়ে তোলপাড় মালদহ

শুধু ডিম খেলেই হবে না! শিশুর সুস্থ বৃদ্ধির জন্য দরকার সুষম খাদ্য, মত চিকিৎসকদের

‘ও ১০ জনের সঙ্গে প্রেম করুক, আমি ওঁকে ছাড়ব না’, গোবিন্দার পরকীয়া বিতর্কে সুনীতা

ওজন কমাতে মেথি কতটা কার্যকর? সঠিকভাবে খেলেই মিলতে পারে একাধিক উপকার

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…

ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

চিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ