ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘে ঢাকা পাহাড়, সবুজ চা বাগান, পাথরের রাস্তা, ঔপনিবেশিক স্থাপত্য আর কুয়াশার চাদরে মোড়া উপত্যকা এমন দৃশ্য দেখতে ইউরোপ যাওয়ার প্রয়োজন নেই। ভারতেরই কয়েকটি জায়গা বর্ষাকালে এমন রূপ নেয়, যা ইউরোপের বিখ্যাত পর্যটনকেন্দ্রগুলির কথা মনে করিয়ে দেয়। ভ্রমণপ্রেমীদের কাছে এই গন্তব্যগুলি এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্ষার জলে এক অন্য রূপে ধরা দেয় দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল। কর্নাটকের কুর্গকে অনেকেই ‘স্কটল্যান্ড অব ইন্ডিয়া’ বলে থাকেন। কফি বাগান, কুয়াশা ঢাকা পাহাড় এবং ঝরনার সৌন্দর্য বর্ষাকালে আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে এটি আদর্শ গন্তব্য। কেরলের মুন্নার বর্ষায় যেন সবুজ রঙের নতুন রূপ ধারন করে। বিস্তীর্ণ চা-বাগান, মেঘে মোড়া পাহাড় এবং ঠান্ডা আবহাওয়া সুইজারল্যান্ডের অনুভূতি এনে দেয়। বর্ষার সময় এখানকার সৌন্দর্য ক্যামেরাবন্দি করার জন্য বহু পর্যটক ভিড় জমান।

তামিলনাড়ুর উটি এবং কুনুর এখনও ব্রিটিশ আমলের স্থাপত্য, টয় ট্রেন, ফুলে ভরা বাগান এবং ইউক্যালিপটাস বন ইউরোপীয় পরিবেশের আবহ তৈরি করে। বর্ষার মেঘ আর বৃষ্টিভেজা রাস্তা সেই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে।উত্তর-পূর্ব ভারতের শিলংবর্ষায় যেন এক জীবন্ত চিএ। সবুজ পাহাড়, মেঘে ঢাকা রাস্তা এবং ইউরোপীয় ধাঁচের গির্জা ও বাড়িগুলি এই শহরকে অন্য মাত্রা দেয়। অনেকেই একে ‘স্কটল্যান্ড অফ দ্য ইস্ট’ বলেও অভিহিত করেন। অন্যদিকে হিমাচল প্রদেশের কাসৌলি ছোট্ট, শান্ত এবং কম ভিড়ের পাহাড়ি শহর। পাইন বনের গন্ধ, পুরনো চার্চ এবং ব্রিটিশ আমলের আবহ ইউরোপের গ্রামীণ শহরগুলির কথা মনে করিয়ে দেয়।

ফরাসি উপনিবেশের ইতিহাস বহনকারী পুদুচেরি বর্ষায় আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফরাসি স্থাপত্য, ক্যাফে সংস্কৃতি এবং সমুদ্রের ধারে বৃষ্টিভেজা রাস্তা যেন ফ্রান্সের ছোট্ট কোনও উপকূলীয় শহরের অনুভূতি দেয়। অরুণাচল প্রদেশের তাওয়াং বর্ষার মেঘে ঢেকে গেলে আল্পসের মতো সৌন্দর্য তৈরি হয়। পাহাড়, বৌদ্ধ মঠ এবং শান্ত পরিবেশ প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। এছাড়াও মহারাষ্ট্রের মহাবালেশ্বর  এবং উত্তরাখণ্ডের ল্যান্সডাউন বর্ষাকালে সবুজে মোড়া পাহাড়ি সৌন্দর্য, কুয়াশা ও মনোরম আবহাওয়ার জন্য পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকলেও বাজেট বা সময়ের সীমাবদ্ধতা অনেকেরই থাকে। সেক্ষেত্রে বর্ষার মৌসুমে ভারতের এই গন্তব্যগুলি হতে পারে দারুণ বিকল্প। প্রকৃতির রঙ, পাহাড়ি আবহ, ঐতিহ্যবাহী স্থাপত্য এবং মনোরম পরিবেশ সব মিলিয়ে ইউরোপের স্বাদ মিলতে পারে দেশের মধ্যেই। তবে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা জেনে নেওয়া প্রয়োজন ।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর