কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুর এলাকায় বসবাসকারী  রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বা ফ্যামিলি পেনশনের বকেয়া ডিআর (মহার্ঘ ত্রাণ)-এর ৫০ শতাংশ দেওয়া নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতরের পেনশন শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্যাঙ্কগুলির কাছে অতীতে পেনশন দেওয়ার সম্পূর্ণ তথ্য না থাকায় কলকাতা পুরসভা এলাকার পেনশনারদের ২০০৮ থেকে ২০১৯ সালের রোপা মেয়াদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে ছিল। ব্যাঙ্কের তরফ থেকে সম্পূর্ণ তথ্য যাচাই হয়ে আসার আগেই, আনুমানিক মোট বকেয়া ডিআর-এর ৫০ শতাংশ অর্থ এখনই সংশ্লিষ্ট পেনশনারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ, গতিশীল, নির্ভুল করতে ‘ডবলুবিআইএফএমএস-এর অধীনে একটি ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ও চালু হয়েছে।

রাজ্য বিধানসভার নির্বাচন মিটে যাওয়ার পরেই সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। সংগ্রামী যৌথ মঞ্চ-সহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠকে রাজ্য সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৯ মে বকেয়া মহার্ঘ ত্রাণ নিয়ে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে বকেয়া ডিআর পাবেন তাঁদের মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী। বকেয়া অর্থ বিতরণের সময় বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। সেই সব ক্ষেত্রে অর্থপ্রদানের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। তবে সেই জটিলিতা কাটাতে নয়া নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করা হয়।

অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ‘মহার্ঘ ত্রাণ বা ডিআর বকেয়ার ক্ষেত্রে যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দফতরে নথিভুক্ত থাকে, তাহলে সেই মনোনীত ব্যক্তিকেই অর্থ প্রদান করা হবে। যদি পারিবারিক পেনশনভোগী ও মনোনীত ব্যক্তি একই হন, তবে সরাসরি তাঁর অ্যাকাউন্টেই অর্থ পাঠানো হবে। অন্য দিকে, যদি মনোনীত ব্যক্তির তথ্য না থাকে, তাহলে আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাইয়ের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে।’

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

জঙ্গিপুর পুরসভায় চেয়ার বাঁচাতে মরিয়া পুরপ্রধান, অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের

ক্রিকেট-ফুটবল নয়, পায়রা ওড়ানোর প্রতিযোগীতায় জিতলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার, জানেন কোথায়?

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট