হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃত্বের আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল গভীর শোকে। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই অটোরিকশায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় চার নবজাতকের। তাদের মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে সন্তান ছিল। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর তাঁরা সরকারি জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষন অপেক্ষার পরও কোনও অ্যাম্বুলেন্স না আসায় বাধ্য হয়ে তাঁরা একটি অটোরিকশায় করে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি, সময়মতো চিকিৎসা ও অ্যাম্বুলেন্স মিললে শিশুদের প্রাণ বাঁচানো সম্ভব হতে পারত।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, নাইগাঁও গ্রামের বাসিন্দা রজনী শৃঙ্গারাম গর্ভাবস্থার সপ্তম মাসেই প্রসব যন্ত্রণা ওঠে । প্রথমে তাঁকে একটি বেসরকারি গাড়িতে করে ঘুথাসের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে দ্রুত বিছিয়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এরপর তাঁকে অটোরিকশায় করে পাঠানো হয়।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই চলন্ত গাড়িতেই তাঁর প্রসব হয়। জেলা মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ড. ডি. জে. মোহান্তির বক্তব্য, চার নবজাতকই অপরিণত অবস্থায় জন্মেছিল এবং প্রত্যেকের ওজন ছিল প্রায় দেড় কিলোগ্রাম। অপরিণত জন্ম ও শারীরিকভাবে সম্পূর্ণ বিকশিত না হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে ওই মহিলাকে বিছিয়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকদের দাবি, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়