‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

পুলিশের একাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনার পুননির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের একাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সিসিটিভি ফুটেজে তাঁর সঙ্গেই কিশোরীকে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রের খবর, অপরাধের পুননির্মাণের জন্যে মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুর সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো ঘটনাটা ঘটে রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ। যখন অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এরপর তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন নানা মহল। উচিত শিক্ষা হয়েছে বলে জানিয়েছেন নিহত অভিযুক্তের মা, স্ত্রী। এবার এই ঘটনাকে সম্পূর্ণ সমর্থন জানালেন নদিয়ায় হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে মৃতা নাবালিকার মা।

তিনি জানালেন, ‘খুব ভাল হয়েছে। উপযুক্ত বিচার হয়েছে। যাঁরা মায়ের কোল খালি করে, তাদের উপযুক্ত শাস্তি এটাই। আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পুলিশ ও মুখ্যমন্ত্রী যেন এই ধরণের অপরাধীদের ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপই বজায় রাখেন। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নয়, যারা এই ধরনের নৃশংস অপরাধ করছে, তাঁদের এভাবেই গুলি করে মারা উচিত। তবেই সমাজে সঠিক বিচার মিলবে।’ গত শনিবার খাবার কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বারুইপুরের ১২ বছরের ওই নির্যাতিতা। খোঁজাখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি। এর কয়েক ঘন্টা পর পুকুরের ধারে পাওয়া যায় কিশোরীর দেহ। অভিযোগ, ধর্ষণের পর তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর গতকাল রাতে এনকাউন্টারে মৃত্যু হয় এক অভিযুক্তের। এটা সঠিক বিচার কিনা, সে বিষয়ে হাঁসখালির নির্যাতিতার মা জানিয়েছেন, ‘হ্যাঁ, এটাই সঠিক বিচার। অপরাধীদের এমন উপযুক্ত শাস্তি হওয়াই দরকার, যাতে পরবর্তীতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।’

কী হয়েছিল নদিয়ার হাঁসখালিতে?

২০২২ সালের ৪ এপ্রিল দুপুর ৪টে নাগাদ ১৪ বছরের এক কিশোরী তৃণমূল কংগ্রেস নেতা সমরেন্দ্র গায়ালীর পুত্র ব্রজগোপালী গায়ালীর বাড়িতে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানে সোহেল এবং তাঁর সঙ্গীরা তাঁকে গণধর্ষণ করে। পার্টি শেষে রক্তাক্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। অন্যান্য পথচারীদের সাহায্যে সে কোনওভাবে বাড়িতে পৌঁছয় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ৩০ মিনিটের মধ্যেই, সোহেল এবং অন্যান্য তৃণমূল কংগ্রেস সদস্যরা তাঁর বাড়িতে হামলা করে এবং ঘটনার বিষয়টি কাউকে না জানানোর জন্যে তাঁদের হত্যার হুমকি দেয়। তাঁরা মেয়েটির মৃতদেহ একটি মাদুরে মুড়ে নিয়ে যায়। তাঁর বাবা-মাকেও মেয়েটির মৃতদেহ স্পর্শ করতে দেয়নি। এরপর তাঁরা বাবা মায়ের সামনেই মেয়েটির মৃতদেহ জ্বালিয়ে দেয়। কোনও কাঠ নয়, তাড়াহুড়ো করে প্রমাণ লোপাটের জন্যে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেয়। সেই সময়ে এই ঘটনায় গোটা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। এখনও ঘটনার সুবিচারের দাবিতে সরব নির্যাতিতার পরিবার। বারুইপুরের এই এনকাউন্টারের ঘটনা তাঁদের সেই ক্ষোভ ও বিচার পাওয়ার আকাঙ্ক্ষাকেই যেন আরও একবার উস্‌কে দিল।

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, কয়েক ঘন্টা পর ক্লাবঘরে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

১৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ, অভিষেককে হুঁশিয়ারি বিধাননগর আদালতের