২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ফোনকলের জেরেই কী অশান্তি? ভালবাসার সম্পর্কের পরিণতি এতটা মর্মান্তিক হবে, তা ভাবেননি কেউ। রাতভর ঝগড়ার পর ছত্তীসগড়ের ভিলাইয়ে OYO হোটেলের রুমে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সকালে চোখ খুলতেই প্রেমিকার সামনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ১৯ বছরের যুবকের দেহ। ঘটনাকে ঘিরে বাড়ছে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম শাদাব শেখ। তিনি ক্যাম্প এলাকার বাসিন্দা। পেশায় ডিজে বাজাতেন। ঘটনার সময় ওই যুবকের সঙ্গে তার ২৩ বছর বয়সী প্রেমিকা ছিলেন। পুলিশ ইতিমধ্যেই ওই তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শাদাব ও তাঁর প্রেমিকা কোহকার একটি OYO হোটেলে ওঠেন। রাতে তারা একসঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় শাদাবের প্রাক্তন প্রেমিকার ফোন আসতেই দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঝগড়ার সময় ওই তরুণী রেগে নিজের হাতে আঘাত করে অজ্ঞান হয়ে পড়েন। এরপর প্রেমিক শাদাব ঘরের মধ্যেই প্রেমিকার স্কার্ফ দিয়ে গলায় ফাঁস লাগান বলে অভিযোগ। পরদিন সকালে জ্ঞান ফিরে তরুণী দেখতে পান, শাদাব ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তিনি দ্রুত আশেপাশের লোকজনদের খবর দেন। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শাদাবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্মৃতি নগর থানার পুলিশ ও ফরেনসিক (এফএসএল) দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হোটেলের রুম থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি হোটেল কর্মী, প্রত্যক্ষদর্শী এবং মৃতের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ও পরে কী ঘটেছিল তা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করা হচ্ছে। ভিলাই নগর সিএসপি সত্য প্রকাশ তিওয়ারি জানান, ঘটনার প্রতিটি দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, এখনও আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। দুজনের সম্পর্ক এবং ঝগড়ার নেপথ্যে কী কারণ তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবার ও বন্ধুদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি