রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: নাটক শেষ! রাজ্য়সভার ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। আজ, বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির সদর দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে যোগদান করেছেন তাঁরা। গত জুন মাসে রাজ্যসভার সাংসদ ও তৃণমূল ছেড়ে দেন সুখেন্দু-সুস্মিতা-প্রকাশচিক। দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন সুখেন্দু শেখর। তারপর সুস্মিতা ও প্রকাশচিকও সুখেন্দুর পথেই হাঁটেন।

আগামী ২৪ জুলাই বাংলার তিন রাজ্যসভার আসনে ভোট। সুস্মিতা-সুখেন্দু ও প্রকাশচিকের ছেড়ে যাওয়া আসনেই ভোট হবে বলে গত সোমবার ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। আর ভোটের আগেই বিজেপিতে সুখেন্দুদের নাম লেখানো নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, রাজ্যসভার দুই আসনে বিজেপি প্রার্থী করতে পারে সুখেন্দু শেখর রায় ও প্রকাশচিক বরাইককে। সুস্মিতা বিজেপিতে যোগদান করলেও তাঁকে পাঠানো হতে পারে অসমের রাজনীতিতে। কারণ তৃণমূল ছাড়ার সময়ে তিনি জানিয়েছিলেন, বাংলার নয় অসমের হয়েই রাজনীতি করবেন ভবিষ্যতে। তাই অসমে সুস্মিতাকে দায়িত্ব দিতে পারে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, অসমে একটি লোকসভা আসনে উপনির্বাচনের কথা রয়েছে। সেই আসনেই টিকিট দেওয়া হতে পারে সুস্মিতাকে। তার আগে বাংলায় গেরুয়া শিবিরে সুস্মিতাকে যোগদান করতে দেখা গেল। 

আরও পডুন: আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

আর জি কর ও তৃণমূল আমলে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে জুন মাসেই দল ও সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু। এর মাঝেই গত সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শহরে দেখা করেন সুখেন্দু শেখর রায়। তারপরেই রাজনৈতিক মহলে তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিন তাতে সিলমোহর পড়ল।

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

সিগারেট কিনতেই ফাঁস জাল নোটের কারবার! ফের পুলিশের জালে MBA পাশ যুবক

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ