ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড় ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন তিনি। শুধু তিনিই নন, তাঁর দল আওয়ামি লিগের দোষী সাব্যস্ত নেতাদের নিয়েও আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা করেছেন মুজিব কন্যা। রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, ‘আমি ফিরলেই ওরা আমাকে গ্রেফতার করতে পারে। আমাকে মেরেও ফেলতে পারে। তবু আমি ফিরব। আমার দলের নেতানেত্রী ও কর্মীরা অত্যন্ত চাপে আছেন, তাঁদের হেনস্থা করা হচ্ছে। মৃত্যু যদি আসে তাহলে আমার দেশের মাটিতেই আসুক, এটাই চাই। যেখানে আমার বাবা-মাকে কবর দেওয়া হয়েছে। যেখানকার মাটিতে তাঁদের রক্ত মিশে আছে, সেখানেই মৃত্য়ুবরণ করতে চাই।’

হাসিনা আরও জানিয়েছেন, ‘যখন কোনও সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে, ভুল হতে পারে। কোনও প্রশাসনই ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ভাল-মন্দ, ঠিক-ভুল বিচারের দায়িত্ব মানুষের। আমি মানুষের উপরই সেই ভার দিলাম। ওরা আমাকে দোষী সাব্যস্ত করতে পারে। আমাকে ভোটে লড়তে নাও দিতে পারে। কিন্তু আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে কেন? আমরা যদি খারাপই করে থাকি, সেটা মানুষ বিচার করুক। দলের বড় নেতাদের নিয়ে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরব। সেখানেই আত্মসমর্পণ করব আমরা। কোনও চাপ নয়, স্বেচ্ছাতেই আমি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পডুন: অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

হাসিনার এই মন্তব্যে বাংলাদেশে এখন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। সেদিনই কপ্টারে করে ঢাকা থেকে সোজা ভারতে চলে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তাঁর ও পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। নানা দুর্নীতির বিষয়ে দুদক (দুর্নীতি দমন কমিশন) তদন্ত চালাচ্ছে। হাসিনাকে দেশে ফেরাতে যখন মরিয়া হয়ে উঠেছে তারেকের সরকার। তখনই নিজেই দেশে ফেরার কথা বললেন হাসিনা। যা পদ্মাপাড়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করল। 

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

নাতির আবদার মেটাতে রান্নাঘরে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, বানালেন ‘ফুলকো’ লুচি

উত্তর কলকাতায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে লেকটাউন পুলিশ

‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ