একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলাতেই একুশে জুলাইয়ের সভা করতে চেয়ে অনড় কালীঘাট তৃণমূল। যদিও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কোনও সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। আগামী তিন মাস ওই জায়গায় জারি রয়েছে ১৬৩ ধারা (বিএনএস)। তাই ধর্মতলায় কোনও সভার অনুমতি দেওয়া হবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলকে আগেই জানিয়েছিলেন কলকাতার সিপি অজয় নন্দা। এবার সেই ইস্যুতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল।

ধর্মতলায় শহিদ সমাবেশের সভার একটি মাহাত্ম্য রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রতিবছর ওই জায়গায় সভাটি করে। কিন্তু চলতি বছরে ওই জায়গায় সভা করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। ওই একই জায়গায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে পৃথক আবেদন করেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল নেতারা। তাঁদেরও ওই জায়গায় সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সূত্রের খবর, গান্ধীমূর্তির পাদদেশে একুশে জুলাই পালন করতে চেয়ে ঋত তৃণমূলরা আর্জি জানিয়েছে কলকাতা পুলিশের কাছে। সেই বিষয়ে এখনও পর্যন্ত অনুমতি পায়নি ঋতব্রতরা। যদিও ধর্মতলাতেই সভা করতে চায় কালীঘাট তৃণমূল। সেই সভার অনুমতির জন্যই আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে ছুটেছেন মমতাপন্থীরা। তাঁদের যুক্তি, ১৯৯৩ সালে যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানের সময়ে তৎকালীন সরকারপক্ষের তরফে গুলিচালনার ঘটনায় ১৩ জনের নির্মম মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি দীর্ঘদিন ধরে পালন করে এসেছে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ওই জায়গা বলে সেখানেই শহিদ দিবস উদযাপন করতে চায় কালীঘাটপন্থী তৃণমূল। 

আরও পডুন: রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

অপরদিকে ২১ জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা চলছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়েছিল গত ৩ জুলাই। এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দিতে সেদিন নির্দেশ দিয়েছিল আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে। 

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার

নাতির আবদার মেটাতে রান্নাঘরে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, বানালেন ‘ফুলকো’ লুচি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ