রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: রিল বানানোর নেশায় জীবনের ঝুঁকি নিতেও পিছু পা হন না তথাকথিত কনটেন্ট ক্রিয়েটররা। বাণিজ্যিক বিজ্ঞাপনে ভরসা না থাকায় ইঞ্জিনের সক্ষমতা যাচাই করতে মাহিন্দ্রা থর নিয়ে সোজা ডাঙা থেকে গঙ্গায় নেমে গিয়েছিল দুই বন্ধু। কিন্তু আচমকাই জলস্তর বাড়তে থাকায় গাড়ি ডুবতে শুরু করে। বিপদের গন্ধ পেয়ে দুই বন্ধু পড়িমড়ি করে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। একজন গাড়ির উপরে উঠে যান। শেষ পর্যন্ত ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ।  ক্রেন দিয়ে গঙ্গা থেকে গাড়িটি উদ্ধার করার পাশাপাশি বাজেয়াপ্ত-ও করেছে। সেই সঙ্গে দুই কীর্তিমান যুবককে ভবিষ্যতে এই ধরনের স্টান্টবাজি না করার জন্য সতর্ক করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের বজরীবালার কনখালে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই কাণ্ড। কীর্তিমান দুই যুবকের উদ্দেশে নেটা নাগরিকরা লিখেছেন, ‘ভাই এটা থর, কোনও ডুবোজাহাজ নয়।’

কনখাল থানার সিনিয়র সাব ইন্সপেক্টর অনুজ সিংহ জানিয়েছেন, ‘সমাজমাধ্যমের রিল বানানোর নেশায় গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুই যুবক মাহিন্দ্রা থর নিয়ে সোজা গঙ্গা নদীতে নেমে গিয়েছিলেন। প্রথম দিকে জল কম ছিল। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি ঢাল বেয়ে নামা জলস্তর অনেকটাই বেড়ে যায়। গাড়ির দুটি চাকাই জলের তলায় চলে যায়। বিপদ বুঝে গাড়ির ভিতর থেকে দুজনেই বাইরে বেরিয়ে আসে। ওই দৃশ্য দেখে স্থানীয়রাই থানায় খবর দেন। সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ক্রেন ডেকে গাড়িটিকে জল থেকে তোলা হয়।’

দুই যুবকের কীর্তি মোবাইল বন্দি করেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে সমাজমাধ্যমেও আপলোড করে ভাইরাল করে দেয়। ঘটনার পরেই হরিদ্বার শহরের সিও শিশুপাল নেগি কনটেন্ট ক্রিয়েটরদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যদি এমন কাণ্ডজ্ঞানহীন আচরন করেন, তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠো ব্যবস্থা নেওয়া হবে।’

 

View this post on Instagram

 

A post shared by NEWS9 (@news9live)

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ ১২ কর্মী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার