‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডলের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা! এমনটাই আশঙ্কা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চারদিনের মাথাতে ফের বারুইপুরের সূর্যপুরে গিয়েছেন তিনি। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেছেন শুভেন্দু অধিকারী। শুধুই দেখাই নয়, ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নিহতের দাদাকে সরকারি চাকরি দিয়েছে রাজ্য সরকার। সেই নিয়োগপত্র আজ, শনিবার ইন্দ্রজিতের দাদার হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দেখা করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নাম, পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উসকানিতে খুন। ব়্যাডিকাল, মৌলবাদীরাও থাকতে পারে। অতিবামের ষড়যন্ত্রেও খুন হতে পারেন। যাদের ছবি দেখা গিয়েছে, সকলকে গ্রেফতার করা হয়েছে। দিঘা, বকখালি থেকে তুলেছে পুলিশ। একটা ৩৫ বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে। তা দেখা যায় না। তাই ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে কোনও ভাল ভাব করা হবে না। নির্যাতিতার পরিবার চেয়েছিল সূর্যপুরে একটা পুলিশ ফাঁড়ি হোক, সেই দাবি মেনেই সেটা করে দেওয়া হয়েছে।’

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে গত ৫ জুলাই রবিবার এক নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবারের অভিযোগ ছিল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপরেই গত রবিবার উত্তপ্ত হয় বারুইপুর। নাবালিকার দেহ নিয়ে সূর্যপুরে ব্যাপক বিক্ষোভ হয়। নির্দোষ ইন্দ্রজিতকে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। তারপরেই গোটা ঘটনা কড়া হাতে দমন করে পুলিশ। নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে খতম। তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)।

আরও পডুন: মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

অপরদিকে নির্দোষ ইন্দ্রজিতকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। গোটা ঘটনা নিয়েই নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। তারপর আজ, শনিবার ফের বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সঙ্গে ইন্দ্রজিতের বাড়িতেও গেলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু এদিন আরও বলেন, ‘ইন্দ্রজিতের বাড়ি মেরামতি করে দেওয়া হয়েছে। বৃদ্ধ বাবা-মায়ের বার্ধক্য ভাতা চালু করে দিয়েছেন জেলাশাসক। ওনার দাদাকে সিভিক ভলান্টিয়ারে চাকরি করে দিয়েছেন এসপি মহাশয়। ইন্দ্রজিৎকে ফিরিয়ে দিতে পারব না। তবে খুনিদের চরম শাস্তি হবে।’ এদিন বারুইপুরের সূর্যপুরে পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই আউটপোস্টে আপাতত ২ জন এসআই, ৪ জন এএসআই এবং ৪ জন মহিলা পুলিশ-সহ মোট ২০ জন থাকবেন।

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড