নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভক্তরা অপেক্ষার অবসান ঘটিয়ে গত সপ্তাহে বিয়ে করেছেন বিশ্বখ্যাত পপ গায়িকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তরা অপেক্ষার অবসান ঘটিয়ে গত সপ্তাহে বিয়ে করেছেন বিশ্বখ্যাত পপ গায়িকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিলিনিয়র এই গায়িকা। তাঁদের বিয়ের অনুষ্ঠানের খরচ নিয়ে বিতর্কের ধুম উঠেছিল। কারণ গায়িকার বিয়ের জন্যে নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখনই ছিল আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির সময়। তাই সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই কারণে আমজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। কেউ কেউ দাবি করেছিলেন, এই তারকা জুটির ব্যক্তিগত বিয়ের নিরাপত্তা এবং পুলিশের বাড়তি দায়িত্বের খরচ কি নিউইয়র্কের সাধারণ করদাতাদের টাকায় বহন করা হচ্ছে?

এবার এই সমালোচনার প্রেক্ষিতেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানালেন, ‘এই ব্যয়ের ভার করদাতাদের ওপর পড়েনি। বিয়ের অনুমতি নিতে টেলর প্রায় ১ লক্ষ ৬০ হাজার ডলার প্রশাসনকে দিয়েছেন। যেটি গায়িকার বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সব ব্যবস্থাপনার কাজে লাগানো হয়েছে। অতিরিক্ত পুলিশ ও প্রশাসনিক নিরাপত্তার খরচ মেটানো হয়েছে। বিয়ের কয়েকদিন আগেই গায়িকাকে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল।’ বিষয়টি শুক্রবার (১০ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।

গত সপ্তাহে ম্যানহাটনে দুই দিন ধরে অনুষ্ঠিত সুইফটের বিয়েতে শত শত তারকা উপস্থিত হয়েছিলেন। তাই বিশাল ইনডোর অ্যারেনাটির চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে তাঁদের বিয়ের অনুষ্ঠানে মোট কত খরচ হয়েছিল তা অজানা, তবে ফোর্বস ম্যাগাজিনের অনুমান অনুযায়ী তা ২০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। বিয়ের আগে এই দম্পতি বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দানও করেছিলেন।

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল