‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক সমন্বয়ে রাজ্যে শিল্পের অগ্রগতি হবে। বিজেপির ঝান্ডা নিয়ে বা ট্রেড ইউনিয়নের নামে কেউ কারখানা বন্ধ করবে না। তবে শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ হুগলির ডানকুনি থেকে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শনিবার ডানকুনিতে একটি হোসিয়ারি সংস্থার অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখান থেকেই এই কথা বলেন শমীক ভট্টাচার্য। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় ওই হোসিয়ারি কারখানার সম্প্রসারণ করা হয়েছে। সেই সম্প্রসারিত অংশেই কারখানার দ্বিতীয় ইউনিট চালু হবে। তারই শিলান্যাস অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন শমীক ভট্টাচার্য।

আরও পডুন: আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

সেই অনুষ্ঠান থেকে দাঁড়িয়েই বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘আগামী ১০ মাসে বাংলায় শিল্পের মানচিত্রটাই বদলে যাবে। বাংলায় এত মেধা, কিন্তু কাজের অভাবে সবাই রাজ্যের বাইরে চলে গিয়েছে। আজ গোটা বিশ্ব, ভারত চালাচ্ছে বাঙালিরা। কিন্তু পশ্চিমবঙ্গে শিল্পের অভাবে বাঙালিদের বাইরে যেতে হচ্ছে। বাংলা চালানোর সুযোগ পাচ্ছেন না তারা। এই অবস্থার পরিবর্তন হবে। তবে বিজেপির ঝান্ডা নিয়ে বা ট্রেড ইউনিয়নের নামে কেউ কারখানা বন্ধ করবে না। এই আশ্বাস আমি দিচ্ছি। কারণ এতদিন রাজ্যে একটি দলের সরকার ছিল। ৩৫ বছর বাম ও ১৫ বছর তৃণমূল। এতদিন ছিল দলের সরকার। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতাতে। তাই কোনও মালিককে কেউ গিয়ে রক্তচক্ষু দেখাবে না। বিজেপির নামে কেউ টাকা তুলবে না।’

এদিন অনুষ্ঠানমঞ্চ থেকে শমীকবাবু আরও বলেন, ‘ধৈর্য্য ধরুণ, রাজ্যে টাটাও আসবে বাটাও আসবে। আর কাউকে রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে হবে না। রিলায়েন্স-আদানি সবই আসবে। শুধু দেশীয় শিল্পপতি নয়, সিলিকন ভ্যালি, লন্ডন বা মিউনিখ থেকেও অনাবাসী ভারতীয় ও আন্তর্জাতিক লগ্নিকারীরা বাংলায় বিনিয়োগ করতে আসবেন।’

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর