নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

দায়িত্ব দেওয়ার  ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করা হয়েছে সিঁথি থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দায়িত্ব দেওয়ার  ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করা হয়েছে সিঁথি থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়কে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) আচমকা কলকাতা পুলিশের ৩৩ জন পুলিশ ইনস্পেক্টরকে বদলির নির্দেশ দেন কমিশনার অজয় নন্দ। যার মধ্যে চামেলির নাম ছিল। তবে কয়েকদিনের ব্যবধানে পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ১৬ বছর পর কলকাতার থানা পেয়েছিল দুই মহিলা ইনস্পেক্টর পদ মর্যাদার আধিকারিক। নারী ক্ষমতায়নের পথে গিয়ে সিঁথি ও সরশুনা থানার দায়িত্ব দেওয়া হয় দুই মহিলা ইনস্পেক্টর চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহকে।

কলকাতার ইতিহাসে শেষবার বাম জমানায় ২০১০ সালে প্রথম দেবশ্রী চট্টোপাধ্যায়কে থানার ইনস্পেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দেবশ্রী চট্টোপাধ্যায়ের পর গত ১৬ বছরে কলকাতার কোনও থানার দায়িত্ব পাননি মহিলা অফিসার। তাই ১৬ বছর পর চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহকে কলকাতার দুটি থানার দায়িত্ব দেওয়া মাইলফলক ছিল। কিন্তু নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে ২০০৪ ব্যাচের অফিসার চামেলিকে সিঁথি থানা থেকে সরিয়ে ফের তাঁকে পুরোনো পোস্টিং থানায় পাঠানো, জল্পনার সৃষ্টি করেছে। তিনি উল্টোডাঙা মহিলা থানায় পোস্টেড ছিলেন। কিন্তু কেন তাঁকে ৪৮ ঘন্টার মধ্যে বদলি করা হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় সিঁথি থানার দায়িত্বে এসেছেন শৃঙ্খলা শর্মা। যিনি আগে আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার দায়িত্বে ছিলেন।

তবে পুলিশ মহলের অন্দরের গুঞ্জন, শাসকদলের এক বিধায়কের সঙ্গে বিরোধের কারণে রাতারাতি চামেলিকে তাঁর আগের পোস্টেড থানাতে পাঠানো হয়েছে। গিরিশ পার্ক থানার অতিরিক্ত ওসি পদে থাকার সময় ওই বিধায়কের সঙ্গে তাঁর বিরোধ হয়েছিল। তাই তাঁকে দায়িত্বপূর্ণ ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও লালবাজারের শীর্ষকর্তাদের অনেকেই মেনে নিয়েছেন, বর্তমানে যে মহিলা ইনস্পেক্টরেরা রয়েছেন তাঁদের মধ্যে থানার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সবথেকে অভিজ্ঞতা সম্পন্ন হলেন চামেলি। কারণ তিনি কর্মজীবনে কলকাতার ১২ টি থানায় কাজ করেছেন, তার পরেও তাঁর যোগ্যতার পরীক্ষা না করেই তাঁকে সরিয়ে দেওয়া, পুলিশ মহলে জল্পনার সৃষ্টি করেছে।

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…