ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

খাস কলকাতার হাড়হিম ঘটনা! ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় হাড়হিম ঘটনা! ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে। পুলিশের সাহায্যে অবশেষে শনিবার (১১ জুলাই) গভীর রাতে অপহৃত ব্যক্তি বাড়ি ফিরলেন। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পোস্তা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, অপহৃত ব্যবসায়ী দিলীপ জৈন পোস্তা থানা এলাকার বাসিন্দা। আগে রাজস্থানে থাকতেন তিনি, কিন্তু বর্তমানে পরিবার নিয়ে কলকাতাতেই থাকেন। দিন কয়েক ধরে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর দিলীপের পরিবার পোস্তা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানান, দিলীপকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ চেয়ে তাঁদের একাধিকবার ফোন করা হয়েছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে পোস্তা থানার পুলিশ। ফোনের নম্বর ট্র্র্যাকিং এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দিলীপকে হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে আটকে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে অভিযান চালায় পুলিশ। অবশেষে ব্যবসায়ীকে সেখান থেকে উদ্ধার করে বাহিনী। ঘটনায় সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় রোহন ও রাজেশ নামে দুইজনকে। তবে জেরায় ধৃত দুই ব্যক্তি জানায় বিস্ফোরক তথ্য দেয়।

তাঁরা জানায়, এই দিলীপের মাধ্যমে এক ব্যক্তিকে ২০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন তাঁরা। আর সেখান থেকে কাটমানি নিয়েছিলেন দিলীপ। কিন্তু সেই তৃতীয় ব্যক্তি এখন আর টাকা ফেরৎ দিচ্ছে না। দিলীপের কাছ থেকে তাঁরা টাকা ফেরৎ চেয়েছিলেন। কিন্তু দিলীপ তাঁদের বারবার ফিরিয়ে দেয়। এরপরেই তাঁকে তাঁরা অপহরণ করে। তবে অভিযুক্তদের দেওয়া তথ্য সত্য কিনা, তাঁদের পুলিশের হেফাজতে রেখে তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ।

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প .

নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?