মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

দিনের পর দিন মেয়ের উপর অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে ঘরজামাইকে কোপাল শ্বশুর। হাড়হিম ঘটনা তমলুক থানার রাধিকাপুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন মেয়ের উপর অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে ঘরজামাইকে কোপাল শ্বশুর। হাড়হিম ঘটনা তমলুক থানার রাধিকাপুর এলাকায়। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, দিনের পর দিন নেশা করে মেয়ের উপর নৃশংস অত্যাচার চালাত জামাই। শতবার বারণ করলেও শোনেনি।

অভিযোগ, শনিবার রাতে জোর করে টাকা আদায় করতে মেয়ের মুখে বালি চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেছিল জামাই। প্রতিবাদ করলে শাশুড়িকেও মারধর করে সে। দিনের পর দিন মেয়ের উপর অত্যাচার সহ্য না করতে পেরে গতকাল রাতেই ধারালো কাটারি দিয়ে জামাইয়ের উপর কোপ চালান শ্বশুর শেখ জুলফিকার। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। গিয়ে দেখতে পায় জামাই শেখ মতিলুবকে গলায় কোপ দিয়ে খুন করা হয়েছে। তাঁর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

শাশুড়ির অভিযোগ, জামাই কোনও কাজকর্ম করত না। তাঁদের দিন আনা-দিন খাওয়া সংসার। নিজেদের পেট চালাতে হিমশিম খেতে হয়। বিয়ের পর মেয়ে তাঁদের কাছেই থাকে। মেয়ে কাজ করে। কিন্তু জামাই ঘরে থাকত। রোজ সকাল থেকেই নেশায় চুর হয়ে থাকত সে। জুলুমবাজি করে মেয়ের কাছ থেকে টাকা আদায় করত। এমনকী তাঁদেরও সব টাকা হাতিয়ে নিয়েছে সে। যেগুলো মেয়ের কাছে রাখা ছিল। টাকা দিতে না পারলেই মারধর করত। প্রতিদিন রাতে নেশা করে বাড়িতে ফিরত। আর স্ত্রীর অত্যাচার চালাত।যে কারণে দিনের দিন কারও রাতের খাওয়া হত না। দুটো নাতি রয়েছে। তাঁদেরও পড়াশোনার কোনও খোঁজ রাখত না। শুধুই নেশা করাই তাঁর জীবন হয়ে উঠেছিল। কাজ করার কথা বললেই মেয়েকে আর তাঁকে ধরে মারত। শনিবার অত্যাচারের মাত্রা চরমে উঠতেই ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁর কাছে স্বামী। উঠোন থেকে ধারালো কাটারি নিয়ে জামাইয়ের গলায় কোপ বসায়।এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প .

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?