মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল তুচ্ছ কারণেই প্রাণ চলে যাচ্ছে মানুষের। সামান্য কথা কাটাকাটি যেন মুহূর্তে ভয়ঙ্কর অপরাধে পরিণত হচ্ছে। এবার মাত্র ১০ টাকার চায়ের দাম নিয়ে বচসা থেকে এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরিকাঘাত খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। রবিবার (১২ জুলাই) বিকেলে কপিল নগর থানা এলাকার সাহারে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজ বিশ্বনাথ যাদব। তিনি একটি সাজসজ্জার সামগ্রী পরিবহণকারী গাড়ির চালক হিসেবে কাজ করতেন। তদন্তকারীদের দাবি, স্থানীয় একটি চায়ের দোকানে চায়ের দাম হিসেবে ১০ টাকা দেওয়া নিয়ে মনোজের সঙ্গে দোকান মালিক কৈলাশ গণবীরের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উত্তেজিত হয়ে কৈলাশ হঠাৎ একটি ধারালো ছুরি বের করে মনোজের গলায় আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনোজ। স্থানীয়রা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

জানা গিয়েছে, অভিযুক্ত কৈলাশ গণবীর পানের দোকানের পাশাপাশি চায়ের ব্যবসাও করতেন। রবিবার বিকেল প্রায় ৪টা নাগাদ টাকার হিসাব নিয়েই দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়, যা কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর কাণ্ডে পরিণত হয়। খবর পেয়ে কপিল নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ঘটনাটি শুধু ১০ টাকার চায়ের দাম নিয়ে নাকি এর পেছনে আগে থেকেই কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল, তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, খুন কুখ্যাত দুষ্কৃতী

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….