জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে গভীর বিভাজন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা ‘আসল’ তৃণমূল! দুই দলের মধ্যেই চলছিল দড়ি টানাটানি খেলা। দুই পক্ষই নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে আসছিল। এই পরিস্থিতিতে সাধারণ কর্মীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়। তাঁরা কোন নেতৃত্বের সঙ্গে থাকবেন, তা নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। এই জটিলতার সমাধান চেয়ে কয়েকজন তৃণমূল কর্মী আলিপুর আদালতের দ্বারস্থ হন।  এবার দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কে রবিবার রায় দিল আলিপুর আদালত।

আদালতের পর্যবেক্ষণকে সামনে রেখে নিজেদের অবস্থান আরও শক্তিশালী বলে দাবি করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ওই কমিটির সর্বভারতীয় চেয়ারপার্সন হিসেবে রয়েছেন অরূপ রায়। সাংবাদিক বৈঠক করে ঋতব্রত এই খবর জানান। তিনি জানান, আদালতের নির্দেশের কপি হাতে এলেই তা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে, যাতে তাঁদের দাবির পক্ষে আইনি ভিত্তি আরও মজবুত করা যায়। ঋতব্রতের অভিযোগ, অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারপার্সন ঘোষণার পরও কিছু ব্যক্তি তৃণমূলের নাম ব্যবহার করে বিভিন্ন দলীয় কার্যালয়ে গিয়ে অশান্তি সৃষ্টি করছিলেন। সেই কারণেই সাধারণ কর্মীরা আদালতের শরণাপন্ন হন।

আরও পড়ুন: ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

তিনি আরও দাবি করেন, ‘আদালত স্পষ্ট জানিয়েছে যে ২২ জন গঠিত কমিটিই একমাত্র আইনগতভাবে বৈধ। তাই ওই কমিটির বাইরে কেউ নিজেদের তৃণমূল কংগ্রেসের বৈধ প্রতিনিধি বা কমিটির সদস্য বলে দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। তাঁর কথায়, আদালতের রায়ই ‘আসল’ ও ‘নকল’ বিতর্কের জবাব দিয়েছে।’ তবে এই রায়ের পর রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী অবস্থান এবং বিরোধী শিবিরের প্রতিক্রিয়ার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।  

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান