বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন একদল মানুষ। কিন্তু পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুটি ট্রাকের মাঝে পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৩ জন, আহত আরও ৫ জন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে।  বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরযাত্রীর গাড়ি দুটি ট্রাকের মাঝে চাপা পড়তেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে, রবিবার (১২ জুলাই) বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা যাত্রীরা পাশের পারিয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের বাড়িতে ফিরছিলেন। তদন্তে জানা গিয়েছে, খোলা পিকআপে করে বহু যাত্রী একসঙ্গে ফিরছিলেন। পথে একটি ইউ-টার্ন নেওয়ার জন্য গাড়িটি ডিভাইডারের কাছে গতি কমিয়ে থামলে একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

প্রচণ্ড সংঘর্ষের জেরে পিকআপে থাকা বহু যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একাধিক মানুষের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, আহত পাঁচজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

 

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!