‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অসমে বিদেশি ট্রাইব্যুনালের রায়ে ‘বিদেশি’ ঘোষিত ২৭ জনকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল, কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ বা তাঁকে বিদেশি ঘোষণা করার প্রক্রিয়া অবশ্যই ন্যায্য, আইনসম্মত এবং স্বচ্ছ হতে হবে। শুধুমাত্র নথিতে সামান্য বানান ভুল বা কারিগরি অসঙ্গতির ভিত্তিতে কাউকে বিদেশি ঘোষণা করা গ্রহণযোগ্য নয়।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়। তাই প্রতিটি মামলায় যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, অবৈধভাবে ভারতীয় নাগরিকত্ব দাবি রোধ করা সরকারের বৈধ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সেই স্বার্থের কথা বলে ন্যায্য বিচারপ্রক্রিয়ার সঙ্গে আপস করা যাবে না। এই মামলায় গৌহাটি হাই কোর্টের রায় এবং বিদেশি ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট নির্দেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই ২৭ জনের বিরুদ্ধে কোনও ধরনের জোরপূর্বক পদক্ষেপ করা যাবে না। আবেদনকারীদের মধ্যে ছিলেন সবিত্রী দে, আজবাহার আলি, মহম্মদ আকবর আলি, আবেদা খাতুন এবং আনোয়ারা খাতুন। তাঁদের দাবি, ভোটার তালিকা ও সরকারি নথিতে নামের বানানে সামান্য ভুল, টাইপগত ত্রুটি এবং তথ্যের ছোটখাটো অমিলের কারণেই তাঁদের বিদেশি ঘোষণা করা হয়েছে। সেই অভিযোগ নিয়েই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই রায়ে আবেদনকারীদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁদের নাগরিকত্বের দাবির প্রমাণ আদালত এখনও বিচার করেনি। বিষয়টি ফের বিদেশি ট্রাইব্যুনালে শুনানির জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

উল্লেখ্য, গত জুন মাসেও বিদেশি ঘোষিত পাঁচ মহিলার নির্বাসন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলাতেও সরকারি নথিতে নামের বানান ও তথ্যগত অসঙ্গতির অভিযোগ উঠেছিল। আইন বিশেষজ্ঞদের মতে, সোমবারের এই রায় ভবিষ্যতে অসমের বিদেশি ট্রাইব্যুনালে নাগরিকত্ব সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। 

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!