কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পটনা আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোচিং সেন্টারকে ঘিরে সংঘর্ষের মামলায় আগাম জামিন পেল খান স্যার । সোমবার পটনা সিভিল কোর্ট এই নির্দেশ দেয়। একই সঙ্গে আগাম জামিন পেয়েছেন তাঁর দুই নিরাপত্তারক্ষীও। এর আগে বিচারকের অনুপস্থিতির কারণে মামলার শুনানি ১০ জুলাই থেকে পিছিয়ে ১৩ জুলাই করা হয়েছিল।

গত ২ জুন পটনার মুসাল্লাহপুর এলাকায় অবস্থিত খান গ্লোবাল স্টাডিজ (কেজিএস) কোচিং সেন্টারে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, ১৫ থেকে ২০ জনের একটি দল কোচিং সেন্টারে ভাঙচুর চালায়। ছোড়া হয় ইট-পাথরও। ঘটনার পর কদমকুয়াঁ থানায় এফআইআর দায়ের হয়। শুরু হয় পুলিশি তদন্ত। তদন্তে উঠে আসে গুলি চলার অভিযোগও। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিরাপত্তারক্ষী প্রদীপ কুমার ও তালেবর সিং বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। একটি নয়ডাভিত্তিক নিরাপত্তা সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, জেরায় দুই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, খান স্যারের নির্দেশেই তাঁরা গুলি চালিয়েছিলেন। তাঁদের বক্তব্য, কোচিং সেন্টারের বাইরে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় জমতে শুরু করে। সেই সময়ই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

পুলিশের দাবি, দুই নিরাপত্তারক্ষী তাঁদের লাইসেন্সপ্রাপ্ত .৩১৫ বোর রাইফেল থেকে দু’রাউন্ড করে গুলি চালিয়েছিলেন। জেরায় তাঁরা আরও জানিয়েছেন, ঘটনার সময় খান স্যার ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খান স্যার। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি কোচিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেজিএসে হামলা চালিয়েছিল। অন্যদিকে ওই কোচিং প্রতিষ্ঠানের সদস্যদের পাল্টা অভিযোগ, পুরো ঘটনাটি পরিকল্পনা করেই ঘটানো হয়েছিল। একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন