মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় দাপুটে নেতা হিসেবে। বিরোধীদের আক্রমণে বরাবরই চাঁচাছোলা। বিতর্কও তাঁকে এড়িয়ে যায়নি। তবে লড়াকু রাজনীতিকের সেই পরিচয়ের বাইরে এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষকে। হাতে মাইক, সামনে স্টুডিও। ঝালমুড়ি নিয়ে তৈরি গানে গলা মিলিয়েছেন তিনি।

সোমবার সকালে প্রতিদিনের মতো নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। সেখান থেকে সরাসরি চলে যান চিনার পার্কের একটি রেকর্ডিং স্টুডিওতে। সেখানেই ঝালমুড়িকে কেন্দ্র করে তৈরি একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। রাজনীতির বাইরে তাঁর এই নতুন রূপ দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ইতিমধ্যেই রেকর্ডিংয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কবে মুক্তি পাবে পুরো গান, তা নিয়েই এখন কৌতূহল। জানা গিয়েছে, ঝালমুড়ি নিয়ে এই মজাদার গানটি লিখেছেন ও সুর দিয়েছেন শিল্পী লোকেশ গিরি। তাঁর সঙ্গে রয়েছেন শিল্পী রিমাশ্রী। গানের কথায় রয়েছে পথের খাবারের স্বাদ, ট্রেনে ঝালমুড়ি খাওয়ার স্মৃতি এবং হাস্যরসের ছোঁয়া। ‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’, ‘জিভে জল আনে ঝালমুড়ি’,  এমন একাধিক পাঞ্চলাইনও আছে গানের কথায়৷

 

আরও পড়ুনঃ ‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

ঝালমুড়িকে ঘিরে রাজনৈতিক আলোচনার সূত্রপাত অবশ্য আগেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে পথের ধারের একটি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও তিনি নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। পরে এনডিএ-র বৈঠকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি পরিবেশন করেন। সেই দৃশ্যও ভাইরাল হয়। এরপর থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে ঝালমুড়ি যেন এক আলাদা রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। এবার সেই ঝালমুড়িই পৌঁছে গেল গানের মঞ্চে। আর সেই গানে কণ্ঠ দিলেন দিলীপ ঘোষ। প্রথমবার রেকর্ডিং স্টুডিওতে গান গাইলেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। রাজনৈতিক বক্তব্য নয়, এবার তাঁর কণ্ঠে শোনা যাবে ঝালমুড়ির স্বাদ আর বাংলার চেনা পথঘাটের গল্প।

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!