যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে সরকারি বাস পরিষেবা আরও সম্প্রসারিত হল। এবার তারকেশ্বর থেকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। ‘মহাদেব এক্সপ্রেস’ নামে এই পরিষেবা চালু করল রাজ্য সরকার। নতুন এই পরিষেবার আওতায় প্রতিদিন মোট পাঁচটি সরকারি বাস চলবে। তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতার মধ্যে যাতায়াত করবে এই বাসগুলি।

দীর্ঘদিন ধরে তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা না থাকায় সাধারণ মানুষকে ভরসা করতে হত বেসরকারি পরিবহণের উপর। নতুন পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন মহিলা যাত্রীরা। কারণ সরকারি বাসে তাঁদের জন্য রয়েছে বিনামূল্যে যাতায়াতের সুযোগ। ফলে কর্মজীবী মহিলা, পড়ুয়া এবং সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, ‘তারকেশ্বর থেকে বহু মানুষ পুরী যান। ভবিষ্যতে উত্তরবঙ্গের সঙ্গেও যোগাযোগ আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। ট্রেনের পাশাপাশি যাতে সাধারণ মানুষ উন্নত বাস পরিষেবাও পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। শুধু বাস চালু করাই নয়, ভালো মানের পরিষেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য’। তিনি আরও জানান, ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে তারকেশ্বরের যোগাযোগ আরও শক্তিশালী করা হবে।

আরও পড়ুনঃ মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইতিমধ্যেই বাঁকুড়া-তারকেশ্বর, বর্ধমান-তারকেশ্বর, দিঘা-তারকেশ্বর, খড়গপুর-তারকেশ্বর এবং কলকাতা-তারকেশ্বর রুটে সরকারি বাস চলাচল শুরু হয়েছে। নতুন পরিষেবা ঘিরে খুশি স্থানীয় বাসিন্দারাও। এক মহিলা যাত্রী বলেন, “আমি কলকাতায় থাকি। আমার ছেলে তারকেশ্বরে থাকে। এই বাস চালু হওয়ায় গ্রামের মানুষের খুব সুবিধা হবে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগও বড় স্বস্তি। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” নতুন সরকারি বাস পরিষেবা চালু হওয়ার ফলে তারকেশ্বরের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার যোগাযোগ আরও সহজ হবে বলেই মনে করছেন স্থানীয়রা।

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?