বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার (১৫ জুলাই) গ্রহ-নক্ষত্রের অবস্থান সব রাশির জাতক-জাতিকার জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে চলেছে। কারও জন্য কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে, আবার কারও ক্ষেত্রে মানসিক চাপ, অপ্রত্যাশিত ব্যয় কিংবা সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। দিনের পরিকল্পনা করার আগে একবার দেখে নিন, আপনার রাশির জন্য আজকের জ্যোতিষ ইঙ্গিত কী বলছে।

মেষ: আজ বুধবার অর্থের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। কারণ অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। দূরে থাকা কোনও আত্মীয়কে নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও মানসিক অশান্তি আপনাকে বিচলিত করতে পারে। কারও সঙ্গে মতের অমিল থেকে তর্ক-বিতর্কের আশঙ্কা রয়েছে। সংসারে নতুন কোনও প্রয়োজনীয় জিনিস আসতে পারে এবং হঠাৎ কোনও নিমন্ত্রণও পেতে পারেন। কাজের উদ্দেশ্যে বেরিয়ে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন, পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে।

বৃষ: আজ সারাদিন মনটা কিছুটা অস্বস্তিতে থাকতে পারে। কর্মজীবন খুব একটা খারাপ না হলেও আর্থিক দিক চাপের মধ্যে থাকবে। ছোটখাটো ঘটনায় কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রয়োজনের তুলনায় বেশি খরচ হওয়ায় চিন্তা বাড়বে। শরীরও খুব একটা সঙ্গ দেবে না। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। বাড়িতে পরিচিত কারও আগমন আনন্দ দিলেও প্রেমের সম্পর্কে হতাশা বা প্রত্যাশা পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন: আজ আবেগ ও রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ছোট বিষয়ও বড় মনে হতে পারে এবং মানসিক চাপ বাড়তে পারে। শরীরে ক্লান্তি ও অস্বস্তি অনুভূত হবে। অযথা তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে আশানুরূপ ফল নাও মিলতে পারে। দায়িত্ব বাড়বে এবং অপ্রয়োজনীয় খরচও হতে পারে। কর্মক্ষেত্রে উদ্বেগ থাকলেও শুভ কাজে অর্থ ব্যয়ের সুযোগ আসবে।

কর্কট: আজ বিভিন্ন কারণে দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারে। কর্মক্ষেত্রে প্রত্যাশামতো শান্তি মিলবে না। শরীর কিছুটা দুর্বল অনুভূত হতে পারে। তাই অকারণ বিতর্ক এড়িয়ে চলাই ভালো। হাতে সামান্য অর্থ এলেও কোনও অপ্রত্যাশিত যোগাযোগ আনন্দ দিতে পারে। গুরুজনের সঙ্গে মতের অমিল হতে পারে এবং কিছু কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ পেতে পারেন। প্রেমের সম্পর্কে সাময়িক অশান্তি থাকলেও সম্পর্কের গভীরতা বজায় থাকবে।

সিংহ: কর্মক্ষেত্রে চাপ ও উদ্বেগ থাকলেও ধৈর্য হারাবেন না। আর্থিক বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনও পরিকল্পনা বাস্তবায়নে দেরি হতে পারে। মানসিক উত্তেজনা ও চঞ্চলতা বৃদ্ধি পাবে। আত্মীয় বা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ পেতে পারেন। কোনও সুখবর আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং কারও সহযোগিতা বিশেষ উপকারে আসবে। অসাবধানতায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রেমের সম্পর্কে অভিমান থাকলেও ভালোবাসা অটুট থাকবে।

কন্যা: আজ মন ও শরীর দুটোই কিছুটা অস্থির থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে আগের তুলনায় উন্নতির ইঙ্গিত রয়েছে। আয়ের ক্ষেত্রেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কারও সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। কোনও শুভ সংবাদ আনন্দ দেবে। প্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ আসবে। সামান্য আঘাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে অযথা দুশ্চিন্তা ও মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়।

তুলা: আর্থিক লেনদেনের জন্য দিনটি মোটামুটি শুভ। তবে মানসিক অস্থিরতা কিছুটা বিরক্ত করতে পারে। কর্মক্ষেত্রের পরিবেশ আগের তুলনায় ভালো হবে। নিমন্ত্রণ রক্ষা বা নতুন কিছু কেনাকাটার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত টাকা পেতে দেরি হতে পারে। বন্ধু বা আত্মীয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আনন্দ ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক: আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তাই হিসাব করে চলা প্রয়োজন। কোনও ভালো সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। কারও সমালোচনা বা দোষারোপ মানসিক অস্বস্তি বাড়াতে পারে। প্রয়োজনীয় জিনিস কেনার পাশাপাশি অপ্রত্যাশিত টাকাও হাতে আসতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে। পারিবারিক বিষয়ে কিছুটা উদ্বেগ থাকলেও প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত তৈরি হবে।

ধনু: আজ শরীর ও মনের উপর চাপ থাকলেও নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থায় সামান্য উন্নতি হতে পারে। অপ্রত্যাশিত টাকা বা উপহার পেতে পারেন। হঠাৎ কোনও ঝামেলা তৈরি হলেও তা দ্রুত মিটে যাবে। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন ও উৎসাহ অনুভব করবেন।

মকর: আজ কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। অপ্রত্যাশিত টাকা বা মূল্যবান কিছু লাভের সম্ভাবনা রয়েছে। দামি জিনিস কেনার ইচ্ছা পূরণ হতে পারে। তবে অযথা তর্কে জড়ালে অশান্তি বাড়বে। কাছাকাছি কোথাও বেড়ানোর পরিকল্পনা সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে।

কুম্ভ: আজ মানসিকভাবে কিছুটা অস্বস্তি ও হতাশা অনুভব করতে পারেন। কোনও পরিকল্পনা প্রত্যাশামতো সফল নাও হতে পারে। নতুন জিনিস কেনা বা অপ্রত্যাশিত অর্থলাভের যোগ রয়েছে। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আত্মীয়কে নিয়ে দুশ্চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে চাপ থাকলেও নতুন যোগাযোগ ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন।

মীন: আজ কর্মক্ষেত্রে কিছু বাধা থাকলেও আগের তুলনায় পরিস্থিতি স্বস্তিদায়ক হবে। বিভিন্ন দিক থেকে নতুন সুযোগ এলেও কিছু সম্ভাবনা হাতছাড়া হতে পারে। আয় বাড়ার তুলনায় ব্যয় বেশি হবে। আত্মীয়ের সঙ্গে মতের অমিল মানসিক অশান্তি তৈরি করতে পারে। কোনও সম্মান বা স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু বা আত্মীয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। শরীর কিছুটা দুর্বল থাকতে পারে। প্রেমের সম্পর্কে ছোটখাটো অশান্তি থাকলেও সম্পর্ক আরও আন্তরিক হয়ে উঠবে।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩