রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যার জলখাবার হোক বা সপ্তাহান্তের বিশেষ মেনু তন্দুরি চিকেন রোল এমন একটি পদ, যা ছোট-বড় সকলেরই পছন্দ। ধোঁয়াটে স্বাদের মশলাদার তন্দুরি চিকেন, নরম পরোটা, পেঁয়াজ, টমেটো আর পুদিনা চাটনির মেলবন্ধনে তৈরি এই রোল বাড়িতেই সহজে বানানো যায়। মাত্র ৩০ মিনিটেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁ স্টাইলের এই জনপ্রিয় স্ট্রিট ফুড।

উপকরণ

৩৫০ গ্রাম বোনলেস চিকেন, ¾ কাপ টক দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ তন্দুরি মশলা, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ, ২ টেবিল চামচ তেল, স্বাদমতো নুন, ২টি পরোটা, ১টি টমেটো (পাতলা করে কাটা), সামান্য ধনেপাতা কুচি, পুদিনা চাটনি, লেবুর রস (ঐচ্ছিক)।

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে চিকেনের সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, তন্দুরি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, হলুদ, তেল ও নুন ভালভাবে মিশিয়ে নিন। অন্তত ১ থেকে ২ ঘণ্টা ঢেকে মেরিনেট করে রাখুন, যাতে মশলা ভালভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এর পর ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে মেরিনেট করা চিকেন স্কিউয়ারে গেঁথে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। ওভেন না থাকলে গ্রিল প্যান বা নন-স্টিক তাওয়াতেও মাঝারি আঁচে চিকেন সেঁকে নিতে পারেন। এবার তাওয়ায় পরোটা গরম করুন। পরোটার মাঝখানে তন্দুরি চিকেন সাজিয়ে তার ওপর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, পুদিনা চাটনি এবং চাইলে কয়েক ফোঁটা লেবুর রস দিন। এরপর শক্ত করে রোল করে টুথপিক দিয়ে আটকে পরিবেশন করুন। গরম- গরম তন্দুরি চিকেন রোলের সঙ্গে পরিবেশন করুন পুদিনা চাটনি, টমেটো সস বা ঝাল ডিপ। চাইলে রোলে সামান্য চাট মশলা ছড়িয়ে দিলে স্বাদ আরও বেড়ে যাবে। এই রোল সন্ধ্যার স্ন্যাকস, টিফিন কিংবা হালকা ডিনারের জন্য দারুণ একটি বিকল্প।

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থন শরদ পাওয়ারের এনসিপি’র

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক