পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

সাধারণ লাইন একটানা ৩০ মিনিট চলবে। ৫০০ টাকার কুপনের লাইন ২০ মিনিট চলবে। প্রোটোকল লাইন ১০ মিনিট চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মাসের শুরুতেই ঐতিহাসিক তারাপীঠ মন্দিরে একগুচ্ছ বড় বদল। দিন কয়েক আগেই মন্দিরে নয়া কমিটি গঠিত হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল জমানার ১৫ বছরের পুরোনো কমিটি। মুখ বদল হয়েছে সভাপতি ও সম্পাদকের। মন্দিরের অনুদান দেওয়ার নিয়ম পাল্টেছে। পাশাপাশি ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের জন্যে দুটো গেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের হয়রানি কমাতে ও মন্দির চত্বরে শৃঙ্খলা ফেরাতে নিয়মে আরও একগুচ্ছ বদল আনা হয়েছে।

আগেই জানা গিয়েছিল, মায়ের গায়ে আর কোনও ভক্ত স্পর্শ করতে পারবে না। সেই নিয়ম বহাল রইল। দেবী স্পর্শে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তি স্পর্শ করতে পারবে না ভক্তরা। শুধুমাত্র দেবীকে দর্শন ও চরণে পুজো দিয়ে বেরিয়ে আসতে হবে। গর্ভগৃহের ভিতরে কোনরকম অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে না। পুজোর লাইনেই অঞ্জলি সেরে ফেলতে হবে। দীর্ঘদিন ধরেই ভক্তরা অভিযোগ জানাচ্ছেন যে, তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পাণ্ডাদের একাংশের কাছে তাঁদের হেনস্থার শিকার হতে হয়। চটজলদি পুজো পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা লুটের অভিযোগ রয়েছে পাণ্ডাদের বিরুদ্ধে। মন্দিরের অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে।
সেই তদন্ত নেমেই পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়েছে। যার সভাপতি করা হয়েছে বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায়কে। এবং ভক্তরা যাতে সুন্দর ভাবে পুজো দিতে পারে, তার জন্যে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ লাইন একটানা ৩০ মিনিট চলবে। ৫০০ টাকার কুপনের লাইন ২০ মিনিট চলবে। প্রোটোকল লাইন ১০ মিনিট চলবে। আগামী শনিবার থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলবে ভোর ৫টা ৩০ মিনিটে। মধ্যাহ্নভোগের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে একঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধে ৬টায় দেবী তারার সন্ধ্যারতি শুরু হবে। আরতি শেষের পর সাতটা থেকে ফের ভক্তরা মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন। বিশেষ দিন বাদে রাত ১০টায় মন্দিরের দরজা বন্ধ হবে।

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক