মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য সুখবর। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) ৬,৭৭৭টি অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা ২০ জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য এই নিয়োগ হবে ।

মোট পদ: ৬,৭৭৭টি

পদ: Act Apprentice

নিয়োগকারী সংস্থা: Northeast Frontier Railway (NFR)

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম) পাশ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত ITI সার্টিফিকেট থাকতে হবে।মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডের ক্ষেত্রে নির্দিষ্ট অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য।

বয়সসীমা

  • ন্যূনতম বয়স: ১৫ বছর
  • সর্বোচ্চ বয়সঃ২৪ বছর

বেতন

নির্বাচিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন Apprentices Act  অনুযায়ী নির্ধারিত মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২০ জুলাই ২০২৬ (সকাল ৯টা)
  • আবেদনের শেষ তারিখ: ১৯ অগস্ট ২০২৬ (বিকেল ৫:৩০টা)

নির্বাচন পদ্ধতি

কোনও লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিক ও ITI-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন  হবে ।

আবেদন পদ্ধতি

  1. NFR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  2. প্রথমে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  4. প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে।
  5. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখুন। 

প্রয়োজনীয় নথি

  • মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট
  • ITI সার্টিফিকেট ও মার্কশিট
  • জন্মতারিখের প্রমাণপত্র
  • আধার বা অন্য বৈধ পরিচয়পত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • স্বাক্ষরের স্ক্যান কপি
  • সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০