‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

এবার ওটিটি (OTT) প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক সপ্তাহ ধরেই বিতর্কের মুখে দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘সতলুজ’। ২০২২ সালে মুক্তির কথা থাকলেও আইনি জটিলতার কারণে ছবিটির মুক্তি দেরি হয়। শেষমেষ প্রেক্ষাগৃহ ছেড়ে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ছবি মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তির তিনদিন বাদেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে ওটিটি থেকে তুলে নেওয়া হয় ছবিটি। তা নিয়েই দেশজুড়ে অনেকে ক্ষোভে ফুঁসছেন। এই বিতর্কের জেরে এবার ওটিটি (OTT) প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলির জন্য বাধ্যতামূলক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম (CBFC) সার্টিফিকেশনের বিষয়টি বিবেচনা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সুত্রমতে, সিবিএফসি সার্টিফিকেট ছাড়াই ‘সতলুজ’ ছবিটি স্ট্রিমিং করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ছাড়পত্র ছাড়া ‘সতলুজ’-এর মুক্তি পায়, তাহলে তা আইন লঙ্ঘন বোঝায়। সেক্ষেত্রে চলচ্চিত্রটির অনুমতি ছাড়া প্রদর্শনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক চাইলে, সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়া কোনও চলচ্চিত্রকে স্ট্রিমিং প্লাটফর্ম থেকে সরিয়ে দিতে পারে। ‘সতলুজ’-এর ক্ষেত্রেও এমন পদক্ষেপই নেওয়া হয়েছে। সরকারি সূত্রটি আরও জানিয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে ZEE5-এর বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওটিটি প্ল্যাটফর্মগুলিতে মুক্তি পাওয়া সব সিনেমার জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র বাধ্যতামূলক করার বিষয়টিও খতিয়ে দেখছে কেন্দ্র।

তবে ‘সতলুজ’ নিয়ে এত বিতর্কের ঝড় কেন?

আসলে মানবাধিকার কর্মী যশবন্ত সিংহ খালড়ার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘সতলুজ’ ছবিটি নির্মিত হয়েছে। যিনি পঞ্জাবে ১৯৯০-এর দশকে ২৫ হাজারেরও বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন। সেই সময়ে পঞ্জাবে খলিস্তানি মুভমেন্ট চলছিল। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। ‘সতলুজ’ প্রথমে নাম ছিল না সিনেমাটির। পরিচালক হানি ত্রেহান এর নাম দিয়েছিলেন ‘পঞ্জাব ৯৫’। পরে সেন্সর বোর্ডের আপত্তিতে নামটি বদলে দিয়ে ‘সতলুজ’ রাখা হয়। সরকারি সূত্রের দাবি, ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র ছাড়াই ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, সেন্সর বোর্ড ছবিটিতে ১২৭টি কাটের সুপারিশ করেছিল, যা নির্মাতারা মেনে নেননি। পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। তবে ওটিটি থেকে সরিয়ে নিলেও বিভিন্ন রাজ্যের গুরুদ্বারগুলিতে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে