ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রথযাত্রা উৎসব। রথযাত্রা মানেই ভক্তি, উৎসব আর ঐতিহ্যের অপূর্ব মিলন। আর সেই আবহেই আজ ভোর থেকেই নদীয়ার ইসকন মায়াপুরে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা রঙের ফুল, তাজা ফল এবং মনোমুগ্ধকর সাজে সেজে উঠছে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার তিনটি ঐতিহ্যবাহী রথ। রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষায় ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন হাজার হাজার ভক্ত।

রথযাত্রা উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকেই মায়াপুরের জগন্নাথ মন্দিরে জোরকদমে চলছে রথ সাজানোর কাজ। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে তিনটি প্রধান রথ- নন্দী ঘোষ, তালধ্বজ এবং পদ্মধ্বজ। বিভিন্ন রকমের ফুল ও ফল ফিয়ে সাজানো হচ্ছে। এছাড়াও আরও দুটি ছোট রথও বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ইসকন কর্তৃপক্ষের উদ্যোগে দক্ষ কারিগর ও স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই রথগুলিকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত। রঙিন ফুল, নানা ধরনের ফল ও শৈল্পিক সাজে প্রতিটি রথে ফুটে উঠছে উৎসবের আবহ।

আরও পড়ুন: কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

অন্যদিকে, মন্দিরের ভিতরে চলছে জগন্নাথদেব, বলরামদেব এবং দেবী সুভদ্রার বিশেষ পূজা ও ধর্মীয় আচার। ভক্তদের উপস্থিতিতে গোটা মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে ভক্তিমূলক কীর্তন ও হরিনামে। ইসকন সূত্রে জানা গিয়েছে, বেলা প্রায় ২টো নাগাদ শুরু হবে রথযাত্রা। সেই সময় হাজার হাজার ভক্ত একসঙ্গে রথের দড়িতে টান দিয়ে এই মহোৎসবে সামিল হবেন। রথযাত্রাকে কেন্দ্র করে মায়াপুরে ইতিমধ্যেই উৎসবের আবহ তুঙ্গে, পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। 

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত