ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তি, উৎসব আর ঐতিহ্যের আবহে শুরু হল কলকাতা ইসকনের ৫৫তম রথযাত্রা। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। এই বছরও রথযাত্রার সূচনায় উপস্থিত থেকে প্রভু জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কলকাতার ইসকনে রথের উদ্বোধন করলেন তিনি। প্রথা মেনে ভক্তদের উচ্ছ্বাস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। রথের চাকা গড়াতেই ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রভু জগন্নাথদেবের পূজা ও আরতি করেন এবং রথযাত্রার সুষ্ঠু আয়োজনের জন্য শুভেচ্ছা জানান। তাঁর উপস্থিতিকে ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়। প্রতি বছরের মতো এবারও কলকাতা ইসকনের রথযাত্রাকে ঘিরে ছিল ভক্তদের বিপুল উৎসাহ। দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তের মানুষও এই ধর্মীয় উৎসবে সামিল হন। 

নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার ইসকনের রথযাত্রা অ্যালবার্ট রোডের মন্দির থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছোবে। প্রতি বছরই এই রথযাত্রায় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। এ বছর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি বাড়ানো হয়েছে। প্রথা মেনে প্রথমে তিনি সোনার ঝাঁটা হাতে রথের পথ পরিষ্কার করেন। এরপর প্রভু জগন্নাথদেবের উদ্দেশে নারকেল আরতি নিবেদন করেন এবং রথের রশিতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করেন।

আরও পড়ুন: রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা ইসকনের ৭১তম রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ইসকনের সঙ্গে রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে হাত মিলিয়েছে। আগামী ১ অগস্ট থেকে রাজ্যের মিড-ডে মিল প্রকল্পের দায়িত্বে থাকবে ইসকন। ভবিষ্যতে ইসকনের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার আরও বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।’ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর তমলুক ও মেচেদায় একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে, এবারের রথযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে নজর কেড়েছে প্রভু জগন্নাথদেবের রথ। জানা গিয়েছে, রথের চাকার নির্মাণে সুখোই যুদ্ধবিমানের ব্যবহৃত চাকার প্রযুক্তি ও উপাদান ব্যবহার করা হয়েছে, যা ভক্ত ও দর্শনার্থীদের কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা