জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র তৈরি এবং কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে দেশজুড়ে বড়সড় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের মূল লক্ষ্য, অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি তৈরির অভিযোগে অভিযুক্ত চক্র এবং তাদের আর্থিক লেনদেনের উৎস খুঁজে বের করা।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। একই সঙ্গে দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন জায়গাতেও অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কিছু বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের জন্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আধার কার্ড-সহ বিভিন্ন সরকারি নথি তৈরি করে দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সেই নথি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছেন বলেও তদন্তকারীদের সন্দেহ। এই বিষয়ে কেন্দ্র আগেও রাজ্য প্রশাসনকে একাধিকবার সতর্ক করেছিল বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে এসে এই অভিযোগ প্রকাশ্যে তুলেছিলেন।

আরও পড়ুন: এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

সুত্রের খবর, উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) মানবপাচার সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে এই নেটওয়ার্কের সূত্র খুঁজে পায়। তদন্তে কলকাতার একাধিক এলাকায় জাল নথি তৈরির চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে এই চক্রের কার্যকলাপের অভিযোগ সামনে আসে। উত্তরপ্রদেশ এটিএসের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই অর্থপাচারের দিকটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ইডি। সূত্রের খবর, ইডি তদন্ত শুরু করতেই বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নাম তদন্তকারীরা পান। সেগুলি বেশিরভাগই বাংলায়। গোয়েন্দাদের কথায়, স্বেচ্ছাসেবী এই সংস্থাগুলির আড়ালেই চলে নথি তৈরি। তদন্তকারীদের মতে, লেনদেনের প্রকৃত উৎস গোপন রাখতে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, যাতে আর্থিক লেনদেনের সরাসরি প্রমাণ না থাকে। এই গোটা চক্রটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছিল কি না, সেটিও এখন খতিয়ে দেখছে ইডি।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা